
ক্রীড়া ডেস্ক
শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ টি-২০ সিরিজ জয়ে আইসিসি র্যাংকিংয়ে ভারতকে পেছনে ফেলে শীর্ষে ফিরেছে ইংল্যান্ড। তবে শীর্ষ উঠার চেয়ে ধরে রাখা যে কঠিন, সেটি জানেন ইংলিশ অধিনায়ক হ্যারি ব্রুক। কারণ, কিছুদিন আগেও শীর্ষে উঠার পর আবার জায়গা হারাতে হয়েছিল দ্রুতই। এবার এক নম্বর জায়গাটি পুনরুদ্ধার করে অবস্থান লম্বা সময় ধরে রাখতে প্রতিজ্ঞা ইংল্যান্ড অধিনায়ক।
শ্রীলঙ্কার বিপক্ষে গত পরশু শেষ হওয়া তিন ম্যাচ টি-২০ সিরিজে যে হোয়াইটওয়াশ করেছে তা কিন্তু নয়, দাপটের সাথেই জয় পেয়েছে স্বাগতিকরা। প্রথম ম্যাচে ২৫৪ রানের পাহাড় গড়ে ইংলিশরা জিতে যায় ১১৯ রানে। পরের ম্যাচে শ্রীলঙ্কার করা ১৪৫ রান টপকে জয় নিশ্চিত করে ১২.১ ওভারেই। শেষ ম্যাচে লঙ্কানদের ১২৪ রানের টার্গেটকে দুই উইকেট হারিয়ে মাত্র ৯.৪ ওভারেই টপকে যায়। সিরিজে এমন দাপুটে জয়েই টি-২০ র্যাংকিংয়ে শীর্ষস্থান পুনরুদ্ধার করেছে ইংল্যান্ড।
দুর্দান্ত পারফরম্যান্সে শ্রীলঙ্কাকে হারিয়ে তৃপ্তিই ফুটে উঠল অধিনায়ক ব্রুকের কণ্ঠে। তিনি বলেন, ‘আরো একটি সিরিজ জয়, আবার হোয়াইটওয়াশ করে সিরিজ জয় এবং আইসিসি র্যাংকিংয়ের এক নম্বরে ফিরে আসাটা আমাদের জন্য দারুণ গর্বের ব্যাপার।







