
নেপালে এভারেস্ট বেস ক্যাম্পের কাছে দুটি হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষ হয়েছে।
মঙ্গলবার (৩ অক্টোবর) দেশটির সামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের উপমুখপাত্র জ্ঞানেন্দ্র ভূলের সূত্রে এ তথ্য জানিয়েছে বিবিসি।
সংবাদমাধ্যমটি জানায়, এই দুর্ঘটনায় একজন বিদেশী নাগরিক নিহত হয়েছেন এবং অপর একজন আহত হয়েছেন।
সোলুখুম্বুর সহকারী প্রধান জেলা কর্মকর্তা ভূপেন্দ্র থাপাও দুর্ঘটনায় একজন বিদেশী পর্যটকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তবে নিহত ব্যক্তির জাতীয়তা এখনো জানা যায়নি।
আরো পড়ুন—সৌদিতে নিরাপত্তা শঙ্কা, পিছিয়ে দেয়া হলো এশিয়ান কাপ
থাপার তথ্য মতে, আহত আরেক ব্যক্তিকে হেলিকপ্টারে করে লুকলায় নেয়া হয়েছে।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় সকাল প্রায় ৮টা ১৫ মিনিটে এই দুর্ঘটনা ঘটে। প্রাথমিক তথ্যে জানা গেছে, লুকলা থেকে আসা একটি হেলিকপ্টার এবং গোরখপুর থেকে ফিরে আসা আরেকটি হেলিকপ্টার বেস ক্যাম্পের কাছে একই স্থানে অবতরণের চেষ্টা করছিল। এ সময় তাদের মধ্যে সংঘর্ষ হয়।
জ্ঞানেন্দ্র ভূল বলেন, দুর্ঘটনার সঠিক কারণ এখনো জানা যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তুষারের আচ্ছাদনের কারণে হেলিকপ্টার দুটি হয়তো অন্য একটি হেলিপ্যাডে অবতরণের চেষ্টা করেছিল।
কর্মকর্তাদের মতে, দুর্ঘটনায় জড়িত হেলিকপ্টার দুটি ফিশটেইল এয়ার এবং এয়ার ডাইনেস্টির মালিকানাধীন ছিল। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে কর্তৃপক্ষ।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








