এশিয়ান ফুটবল কনফেডারেশন, এশিয়ান কাপ, এএফসি, সৌদি আরব
পিছিয়ে দেয়া হয়েছে এশিয়ান কাপের সময়সূচি। প্রতীকী ছবি

সৌদি আরবে ২০২৭ সালের শুরুর দিকে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এশিয়ান কাপ, কিন্তু হাউছিদের সাম্প্রতিক হামলার পর তা আগামী বছরের ডিসেম্বর পর্যন্ত স্থগিতের ঘোষণা করেছে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)।

Advertisement

প্রতিযোগিতার আয়োজক কমিটি জানিয়েছে, ‘অঞ্চলটির সাম্প্রতিক পরিস্থিতির বিকাশের ফলে সৃষ্ট বর্তমান ব্যতিক্রমী পরিস্থিতি, যার মধ্যে উল্লেখযোগ্য লজিস্টিক জটিলতা এবং ভ্রমণ বিঘ্ন অন্তর্ভুক্ত রয়েছে, সে কারণে প্রতিযোগিতার সময়সূচি পরিবর্তন করা হয়েছে।’

আরো পড়ুন—আসলেই কি আইপিএলে খেলবেন আমির, অবশেষে নিজেই জানালেন সত্যটা

সাম্প্রতিক সপ্তাহগুলোয় রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরে চালানো হামলায় অন্তত ১৩ জন নিহত এবং ৩০০ জনের বেশি আহত হয়েছেন।

ইয়েমেনের ইরান-সমর্থিত হাউছিরা ওই হামলার দায় স্বীকার করেছে। হামলাটিকে এক দশকেরও বেশি সময়ের মধ্যে সৌদি আরবের ওপর সবচেয়ে প্রাণঘাতী হামলা হিসেবে বর্ণনা করা হয়েছে।

সূত্র : বিবিসি