
ভারতের রাজধানী দিল্লির কনট প্লেসে শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে জাতীয় পতাকা ওড়ানোর কর্মসূচি দিয়েছে ককরোচ জনতা পার্টির (সিজেপি)। ওই কর্মসূচিতে দল নির্বিশেষে সবাইকে অংশগ্রহণের আহ্বান জানিয়েছে সিজেপি।
কর্মসূচি সম্পর্কে সিজেপি নেতারা বলেন, জাতীয় পতাকা ওড়ানোকে পুলিশ অপরাধ মনে করে কি-না, সারাদেশ তা দেখতে উদগ্রীব হয়ে আছে।
সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে বলেছেন, ‘জাতীয় পতাকা ওড়ানোর ফলে জেলে যেতে হলে যাব।’
তিনি আরো বলেন, তাদের সাথে কংগ্রেসসহ বিরোধী জোট ‘ইন্ডিয়া’র আন্দোলনের কোনো সংঘাত নেই। সবাই অভিন্ন লক্ষ্যে পথে নেমেছে।
এদিকে কংগ্রেস সূত্রে জানা গেছে, রাহুল গান্ধীর চা চক্রে যোগদানের জন্য দীপকেসহ সিজেপির নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে তারা কেউ অংশ নেননি।
এছাড়া সাবেক সলিসিটর জেনারেল হরিশ সালভের একটি মন্তব্যের তীব্র নিন্দা করেছে সিজেপি। সালভে বলেছিলেন, দেশে সাম্প্রতিক আন্দোলনগুলোতে বিদেশ থেকে অর্থ আসছে।
এর জবাবে দীপকে বলেছেন, সালভে একজন প্রবীণ আইনজীবী। তার কাছে যদি তথ্য প্রমাণ থাকে তাহলে উচিত হবে সেগুলো স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হাতে তুলে দেয়া।
তার দাবি, পুলিশ ও সরকার এখন পর্যন্ত তাদের তহবিল নিয়ে কোনো প্রশ্ন তোলেনি। বিদেশ থেকে অর্থ পাওয়ার অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন।
সূত্র : দ্য ওয়াল
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








