ভারত, পাকিস্তান, ভারত বনাম পাকিস্তান, সেমিফাইনাল, এসিসি পুরুষ এশিয়া কাপ রাইজিং স্টার্স, তিলক ভার্মা, ওয়েস্ট অ্যান্ড পার্ক আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, হাসান নেওয়াজ, মাজ সাদাকাত, ফারহান ইউসুফ, সেঞ্চুরি, ইমরান রাঁধাওয়া, হর্ষিত রানা, প্রিন্স যাদব, সূর্যাংশ শেডগে, বিপ্রজ নিগম, অভিষেক শর্মা, শাহবাজ আহমেদ, আলী রাজা, হাসান নেওয়াজ, ইমরান রান্ধাওয়া, আহমেদ দানিয়াল, সুফিয়ান মুকিম
পাকিস্তান বনাম ভারত ম্যাচের একটি দৃশ্য। সংগৃহীত
ads

চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে দাপুটে জয় তুলে নিয়ে এসিসি পুরুষ এশিয়া কাপ রাইজিং স্টার্সের সেমিফাইনাল নিশ্চিত করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পাকিস্তান শাহিনস। রোমাঞ্চকর লড়াইয়ে ভারত ‘এ’-কে ৪৮ রানে হারিয়েছে তারা। 

৩১৪ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে অধিনায়ক তিলক ভার্মার দুর্দান্ত শতকও শেষ পর্যন্ত দলকে জেতাতে পারেনি। ১৪৯ বলে ১০০ রানের লড়াকু ইনিংস খেলেন তিলক। যা শেষ পর্যন্ত তার শতক কেবল পরাজয়ের ব্যবধানই কমিয়েছে।

রোববার ওয়েস্ট অ্যান্ড পার্ক আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে গ্রুপ ‘বি’র ম্যাচে মুখোমুখি হয় দুই দল। টস হেরে আগে ব্যাট করতে নেমে ৪৯.২ ওভারে ৩১৩ রানে অলআউট হয় পাকিস্তান। জবাবে ৪৯.১ ওভারে ২৬৫ রানেই গুটিয়ে যায় ভারত।

পাকিস্তানের ইনিংসে বড় অবদান রাখেন হাসান নেওয়াজ ও মাজ সাদাকাত। ৮২ বলে ৭৯ রান করেন হাসান, আর ৬৩ বলে ৫৯ রান আসে সাদাকাতের ব্যাট থেকে। শেষদিকে ফারহান ইউসুফের ৫৬ রানের ইনিংসে ৩০০ ছাড়ানো সংগ্রহ পায় পাকিস্তান। এছাড়া ইমরান রাঁধাওয়া করেন ১৪ বলে ২৩ রান।

ভারতের হয়ে হর্ষিত রানা ও প্রিন্স যাদব দুটি করে উইকেট নেন। দুটি করে উইকেট পান সূর্যাংশ শেডগে ও বিপ্রজ নিগমও।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই বিপাকে পড়ে ভারত। ২৬ রানে দুই উইকেট হারানোর পর অভিষেক শর্মা ও তিলক ভার্মা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। ৪২ বলে ৭০ রানের ঝোড়ো ইনিংস খেলে ফেরেন অভিষেক। তবে একপ্রান্ত আগলে রেখে লড়াই চালিয়ে যান তিলক।

এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ভারত। ১২৯ রানে ষষ্ঠ উইকেট হারিয়ে বড় পরাজয়ের শঙ্কায় পড়ে দলটি। সেখান থেকে তিলক ও শাহবাজ আহমেদের ১১২ রানের জুটি কিছুটা আশা জাগায়। ৪৯ বলে ৫৬ রান করেন শাহবাজ। 

দুজনের ব্যাটে ভারত ম্যাচে ফেরার চেষ্টা করলেও প্রয়োজনীয় রানরেটের চাপ সামলাতে পারেনি। গুরুত্বপূর্ণ সময়ে উইকেট হারিয়ে শেষ পর্যন্ত ২৬৫ রানেই থামে ভারতের ইনিংস।

পাকিস্তানের বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন আলী রাজা ও হাসান নেওয়াজ। দুজনই তিনটি করে উইকেট নিয়েছেন। ইমরান রান্ধাওয়া নেন দুটি উইকেট। আহমেদ দানিয়াল ও সুফিয়ান মুকিম একটি করে উইকেট শিকার করেন।

এই জয়ে টুর্নামেন্টে টানা দ্বিতীয় জয় পেল পাকিস্তান শাহিনস। তাতে সেমিফাইনালের টিকিটও নিশ্চিত হলো তাদের। অন্যদিকে তিলক ভার্মার শতক এবং শাহবাজের অর্ধশতক সত্ত্বেও বড় লক্ষ্য তাড়া করে জয়ের দেখা পেল না ভারত ‘এ’ দল।