ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। সংগৃহীত

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ মূল্যসূচকের উত্থানের পাশাপাশি লেনদেনও বেড়েছে। দিন শেষে ডিএসইতে মোট ৪৯৯ কোটি ৬৮ লাখ ৯৯ হাজার টাকার লেনদেন হয়েছে।

Advertisement

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ডিএসইতে ৩৮৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের ১৬ কোটি ২১ লাখ সাত হাজার ৪৯টি শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ২৩৯টির দাম বেড়েছে, ৯১টির কমেছে এবং ৫৫টির দাম অপরিবর্তিত রয়েছে।

ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের কার্যদিবসের তুলনায় ২২ দশমিক ৬৯ পয়েন্ট বেড়ে পাঁচ হাজার ৪৫২ দশমিক ০৬ পয়েন্টে দাঁড়িয়েছে। একই সময়ে ডিএস-৩০ সূচক তিন দশমিক ৮৮ পয়েন্ট বেড়ে দুই হাজার ৯৬ দশমিক ৫১ পয়েন্ট এবং শরিয়াহভিত্তিক ডিএসইএস সূচক পাঁচ দশমিক ৫২ পয়েন্ট বেড়ে এক হাজার ৭৭ দশমিক ৯৬ পয়েন্টে অবস্থান করছে।

লেনদেনের ভিত্তিতে আজ শীর্ষে ১০ কোম্পানিতে ছিল সায়হাম টেক্সটাইল মিলস লিমিটেড। এরপর রয়েছে সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, বিএসআরএম স্টিলস লিমিটেড, নাহি অ্যালুমিনিয়াম কম্পোজিট প্যানেল পিএলসি, ইসলামী ইন্স্যুরেন্স বাংলাদেশ লিমিটেড, ফার ইস্ট নিটিং অ্যান্ড ডাইং ইন্ডাস্ট্রিজ পিএলসি, ইভিন্স টেক্সটাইল লিমিটেড, স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি, সেনা ইন্স্যুরেন্স পিএলসি এবং ওরিয়ন ইনফিউশন লিমিটেড।

দাম বৃদ্ধির দিক থেকে শীর্ষ ১০ কোম্পানি হলো ফার ইস্ট নিটিং অ্যান্ড ডাইং ইন্ডাস্ট্রিজ পিএলসি। এ তালিকায় আরো রয়েছে ওরিয়ন ফার্মা লিমিটেড, এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, কপারটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড, এমবিএল ১ম মিউচ্যুয়াল ফান্ড, রংপুর ডেইরি অ্যান্ড ফুড প্রোডাক্টস লিমিটেড, গোল্ডেন সন লিমিটেড, প্যাসিফিক ডেনিমস লিমিটেড, আইসিবি এএমসিএল সোনালী ব্যাংক লিমিটেড ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড এবং নুরানী ডাইং অ্যান্ড সোয়েটার লিমিটেড।

অন্যদিকে, দাম কমার তালিকায় শীর্ষ ১০ কোম্পানি  হলো বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি লিমিটেড। এরপর রয়েছে প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেড, রেনউইক যজ্ঞেশ্বর অ্যান্ড কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড, আইবিবিএল পারপেচ্যুয়াল মুদারাবা বন্ড, ১০ বছর মেয়াদি বিজিটিবি ২৩/০৭/২০৩৫, ২০ বছর মেয়াদি বিজিটিবি ২৯/০৭/২০৩৫, এপোলো ইস্পাত কমপ্লেক্স লিমিটেড, ২০ বছর মেয়াদি বিজিটিবি ২৪/০৮/২০৩১, ১৫ বছর মেয়াদি বিজিটিবি ২৪/০৬/২০৩৫ এবং এ্যাপেক্স ফুডস লিমিটেড। বাসস