
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্র প্রবণতায় লেনদেন হয়েছে। এদিন ডিএসইতে মোট ৩৮৭টি কোম্পানির ১৫ কোটি ৬৫ লাখ ৬৭ হাজার ৭৬১টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। যার মোট মূল্য দাঁড়িয়েছে ৪১৬ কোটি ১০ লাখ ৫৩ হাজার ৯৪৬ টাকা।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দিন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের কার্যদিবসের তুলনায় চার দশমিক ০৩ পয়েন্ট বেড়ে পাঁচ হাজার ৪০৮ দশমিক ৯০ পয়েন্টে দাঁড়িয়েছে।
তবে ডিএসই-৩০ সূচক পাঁচ দশমিক ১১ পয়েন্ট কমে দুই হাজার ৮৯ দশমিক ৪৫ পয়েন্টে এবং ডিএসই শরিয়াহ্ সূচক ০ দশমিক ৫৫ পয়েন্ট কমে এক হাজার ৭০ দশমিক ১৪ পয়েন্টে অবস্থান করছে।
ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ১৯৫টির শেয়ারদর বেড়েছে, ১৩৭টির কমেছে এবং ৫৫টির অপরিবর্তিত রয়েছে।
লেনদেনের ভিত্তিতে শীর্ষ ১০ কোম্পানি হলো ইভিন্স টেক্সটাইল, সায়হাম টেক্সটাইল, সোনালী আঁশ, আইপিডিসি, বেক্সিমকো, আনোয়ার গ্যালভানাইজিং, প্যারামাউন্ট টেক্সটাইল, শার্প ইন্ডাস্ট্রিজ, মালেক স্পিনিং এবং ব্র্যাক ব্যাংক।
দর বৃদ্ধির শীর্ষে থাকা ১০ কোম্পানিগুলো হলো বিআইএফসি, প্রাইম ব্যাংক, ১ম আইসিবি এএমসিএল মিউচুয়াল ফান্ড, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ফিনিক্স ফাইন্যান্স ১ম মিউচুয়াল ফান্ড, মার্কেন্টাইল ইসলামী ইন্স্যুরেন্স, এমবিএল ১ম মিউচুয়াল ফান্ড, ফ্যামিলিটেক্স (বিডি), প্রভাতী ইন্স্যুরেন্স এবং এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড।
অন্যদিকে দর কমার শীর্ষে ১০ কোম্পানিতে রয়েছে হামিদ ফেব্রিক্স, প্রাইম টেক্সটাইল স্পিনিং মিলস, অ্যাপেক্স ট্যানারি, ডেসকো, ইভিন্স টেক্সটাইল, রিজেন্ট টেক্সটাইল, মেট্রো স্পিনিং, বারাকা পাওয়ার, জাহিনটেক্স ইন্ডাস্ট্রিজ এবং বাংলাদেশ ওয়েল্ডিং ইলেকট্রোডস। বাসস
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








