কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে নীতিমালা প্রণয়নের নির্দেশ
কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে নীতিমালা প্রণয়নের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ফাইল ছবি
ads

দেশে ১৬ বছর বা তার কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নীতিমালা প্রণয়নের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। 

রোববার (২২ নভেম্বর) জনস্বার্থে দায়ের রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি শিকদার মাহমুদুর রাজী ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

আরো পড়ুন : গোপালগঞ্জ ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রীর কৌশলকে নিখুঁত, জামায়াত আমিরের উদ্যোগেরও প্রশংসা শফিকুল আলমের

নীতিমালা তৈরির জন্য সাইবার-সিকিউরিটি বিশেষজ্ঞ, শিশু মনোবিজ্ঞানী, শিশু বিশেষজ্ঞ ও আইনজ্ঞদের নিয়ে স্বাধীন কমিটি গঠনের নির্দেশ দেয়া হয়েছে। 

আদেশে বাংলাদেশ টেলিযোগাযোগ রেগুলেটরি কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যানসহ টেলিকমিউনিকেশন, নারী ও শিশু বিষয়ক, স্বাস্থ্য এবং আইন সচিবকে এই নির্দেশনা বাস্তবায়নে পদক্ষেপ নিতে বলা হয়েছে।

আরো পড়ুন : ঢাকায় আশ্রয় নেয়া আ’লীগ নেতাকর্মীদের জন্য দুঃসংবাদ

পাশাপাশি আদালত রুল জারি করে জানতে চেয়েছেন, ১৬ বছর বা তার কম বয়সী শিশু-কিশোরদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের বিষয়ে নীতিমালা প্রণয়নে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ব্যর্থতা কেন বেআইনি ঘোষণা হবে না। একইসাথে সামাজিক যোগাযোগমাধ্যম শিশুদের ওপর কী ধরনের প্রভাব ফেলছে, তা মূল্যায়নে বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ কেন দেয়া হবে না, তাও জানতে চাওয়া হয়েছে। আগামী চার সপ্তাহের মধ্যে বিবাদীদের রুলের জবাব দিতে বলা হয়েছে।

রিট আবেদনকারী আইনজীবী মোহাম্মদ ফায়সাল দস্তগীর বলেন, ‘দেশে নীতিমালা না থাকায় শিশুরা অবাধে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করছে এবং নানাভাবে প্রভাবিত হচ্ছে। অনেকের মধ্যে একাকিত্ব ও হতাশার মতো সমস্যা দেখা দিচ্ছে, যা শিশুদের মানসিক বিকাশকে বাধাগ্রস্ত করছে।’

রিট আবেদনে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্রের (আইসিডিডিআরবি) গবেষণার বরাতে বলা হয়, ঢাকার পাঁচ শিশুর চারজনেরও বেশি (৮৩ শতাংশ) প্রতিদিন দুই ঘণ্টার বেশি সময় স্ক্রিনের সামনে কাটাচ্ছে। শিশুরা স্মার্টফোন, টেলিভিশন, ট্যাবলেট, কম্পিউটার ও গেমিং ডিভাইস ব্যবহারে গড়ে প্রতিদিন প্রায় ৪ দশমিক ৬ ঘণ্টা ব্যয় করছে। এটি বিনোদনমূলক স্ক্রিন ব্যবহারের আন্তর্জাতিকভাবে সুপারিশ করা সময়সীমার চেয়ে বেশি।

গবেষণার তথ্য অনুযায়ী, অতিরিক্ত স্ক্রিন ব্যবহারের ফলে এক-তৃতীয়াংশের বেশি শিশু চোখের সমস্যায় ভুগছে এবং ৮০ শতাংশ শিশুর প্রায়ই মাথাব্যথা হচ্ছে। এ ছাড়া স্ক্রিন আসক্ত শিশুরা রাতে গড়ে মাত্র ৭ দশমিক ৩ ঘণ্টা ঘুমাচ্ছে, যেখানে এই বয়সী শিশুদের সুস্থ শারীরিক ও মস্তিষ্কের বিকাশের জন্য ৮ থেকে ১০ ঘণ্টা ঘুম প্রয়োজন।