মাওলানা সাইয়েদ মাহমুদ মাদানি
মাওলানা সাইয়েদ মাহমুদ মাদানি। ফাইল ছবি

বাংলাদেশ সফরে আসছেন ভারতের প্রভাবশালী আলেম ও আওলাদে রাসূল সা: মাওলানা সাইয়েদ মাহমুদ মাদানি। আগামী ১৩ থেকে ২০ নভেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন জেলা ও ধর্মীয় প্রতিষ্ঠানে ধারাবাহিক কর্মসূচিতে অংশ নেবেন তিনি।

Advertisement

বোরবার (৮ নভেম্বর) মাওলানা মাহমুদ মাদানীর সফরের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ঢাকার আফতাবনগর মাদরাসার মুহতামিম ও তার খলিফা মুফতি মোহাম্মদ আলী।

আরো পড়ুন—দোয়া-ইবাদাত নিয়ে বিদ্রুপ : ভাইরাল সিদ্দিকের বিরুদ্ধে আইনি পদক্ষেপের সিদ্ধান্ত

Advertisement

সফরসূচি অনুযায়ী, ১৩ নভেম্বর শুক্রবার নরসিংদীর জামিয়া ইসলামিয়া হানাফিয়া বাঘীবাড়ী মাদরাসায় তিন দিনব্যাপী ইসলামী ইজতেমার প্রথম দিনে বাদ মাগরিব বয়ান করবেন মাওলানা মাহমুদ মাদানি।

১৪ নভেম্বর শনিবার সিলেটের মাদানি খানকাহ এবং ১৫ নভেম্বর রোববার সিলেটের গোলাপবাগে ধর্মীয় কর্মসূচিতে অংশ নেবেন তিনি। ১৬ নভেম্বর সোমবার নরসিংদীর জামিয়া ইসলামিয়া নূরুল উলুম পাড়শাইল মাদরাসায় সফর করবেন।

১৭ নভেম্বর মঙ্গলবার মাদারীপুরের বাহাদুরপুর পীর সাহেবের খানকাহ এবং খুলনার জামিয়া ইসলামিয়া আসাদুল উলুম মাদানীনগর মাদরাসায় বিভিন্ন কর্মসূচিতে অংশ নেয়ার কথা রয়েছে তার।

১৮ নভেম্বর বুধবার সকালে ঢাকার দারুল উলুম বনশ্রী মাদরাসায় যাবেন মাওলানা মাহমুদ মাদানি। একই দিন সকাল ১১টায় ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশনে আয়োজিত খতমে নবুওয়াত কনফারেন্সে অংশ নেবেন তিনি।

১৯ নভেম্বর বৃহস্পতিবার মুন্সীগঞ্জের ইদারাতুল উলুম আফতাবনগর মাদরাসায় সফরের পর ঢাকায় তিন দিনব্যাপী ইসলামী ইজতেমার প্রথম দিনে বাদ মাগরিব বয়ান করবেন।

সফরের শেষ দিন ২০ নভেম্বর শুক্রবার হবিগঞ্জের উমেদনগর মাদরাসায় ধর্মীয় কর্মসূচিতে অংশগ্রহণের মধ্য দিয়ে তার নির্ধারিত সফরসূচি শেষ হওয়ার কথা রয়েছে।

মাওলানা মাহমুদ মাদানির বাংলাদেশ সফরকে ঘিরে সংশ্লিষ্ট মাদরাসা, খানকাহ ও আয়োজকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। বিভিন্ন কর্মসূচিতে আলেম-উলামা, শিক্ষার্থী ও ধর্মপ্রাণ মানুষের উপস্থিতি থাকবে বলে আয়োজকরা জানিয়েছেন।