
ক্রীড়া প্রতিবেদক
১ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে এবিজি মিডিয়া কাপ ফুটবল। ৪৮ দলের অংশগ্রহণে এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল পাবে ৫০ লাখ টাকা। আর রানার্সআপ দলের জন্য পুরস্কার ২৫ লাখ টাকা। এই আসরের জার্সি ও ট্রফি উন্মোচন অনুষ্ঠানে গতকাল এই ঘোষণা দেন এবিজির চেয়ারম্যান সায়েম সুবহান আনভীর। অনুষ্ঠানে ৪৮ দলের অধিনায়কের অনুপস্থিতিতে জার্সি উন্মোচন করা হয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন এবিজি স্পোর্টস সিটির পরিচালক ইমরুল হাসান। ১৭ ডিসেম্বর আসরের ফাইনাল। গ্রুপ পর্বের ম্যাচগুলো হবে সেভেন সাইড। আর সেমিফাইনাল ও ফাইনাল হবে পূর্ণ মাঠে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









