
ক্রীড়া প্রতিবেদক
বাংলাদেশ ফুটবল লিগে (বিএফএল) গতকাল জয় পেয়েছে সিটি কাব ও ব্রাদার্স ইউনিয়ন। মুন্সীগঞ্জে পিডব্লিউডিকে ৩-২ গোলে হারিয়ে তিন পয়েন্ট পেয়েছে সিটি কাব। অন্য দিকে চট্টগ্রাম সিটি ফুটবল কাবকে ৩-১ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে ব্রাদার্স ইউনিয়ন। টানা ছয় হারে পয়েন্ট টেবিলের তলানীতে বন্দর নগরীর দলটি।
শহীদ বরকত স্টেডিয়ামে পিডব্লিউডির বিপে শুরুতেই পিছিয়ে পড়ে সিটি কাব। ম্যাচের তৃতীয় মিনিটে কর্নার থেকে গোল করে পিডব্লিউডিকে এগিয়ে দেন জার্মান ডিফেন্ডার ফয়েড রুচেলি উলরিখ বালোকি। তবে দ্রুতই ম্যাচে ফেরে সিটি। ১০ মিনিটে খাইরুল ইসলামের ক্রস থেকে গোল করে সমতা ফেরান সাঈদ হাসান নিঝুম। ৩৬ মিনিটে পেনাল্টি থেকে গোল করে সিটিকে এগিয়ে দেন সলোমন কিং।
দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর চেষ্টা চালায় পিডব্লিউডি। ৭৪তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে সমতা ফেরান এমবিদা ইয়োহান। এতে ম্যাচে ফিরে আসে উত্তেজনা। নির্ধারিত সময়ের খেলা শেষে যখন ড্রয়ের সম্ভাবনা জোরালো, তখন যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে জয়সূচক গোল করেন তানভীর হোসেন। ফ্রি-কিক থেকে পাওয়া ফিরতি বল জালে পাঠিয়ে সিটির ৩-২ গোলের জয় নিশ্চিত করেন তিনি। এই জয়ে ৬ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তিনে সিটি কাব। অন্য দিকে ৬ ম্যাচে তিন ড্রয়ে ৩ পয়েন্ট নিয়ে দশম স্থানে পিডব্লিউডি।
দিনের অন্য ম্যাচে চট্টগ্রাম সিটি ফুটবল কাবকে ৩-১ গোলে হারিয়েছে ব্রাদার্স ইউনিয়ন। গোপীবাগের দলটির হয়ে জোড়া গোল করেন সায়েদ রেজা। অন্য গোলটি করেন জয়। চট্টগ্রামের হয়ে একটি গোল শোধ করেন জাফর ইকবাল। এই জয়ে ৬ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ছয়ে উঠে এসেছে ব্রাদার্স ইউনিয়ন। পেছনে ফেলেছে আবাহনী ও ফর্টিস এফসিকে। লিগে ৬ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে বাংলাদেশ পুলিশ এফসি। এক ম্যাচ কম খেলে ১৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে বসুন্ধরা কিংস।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









