খারাপ লাগছে তামিমের
ads

ক্রীড়া প্রতিবেদক 
এবার ক্রিকেটের রাজকীয় সংস্করণ থেকেও অবসরের ঘোষণা দিয়েছেন মুশফিকুর রহীম। আগামী বছরের ফেব্রুয়ারিতে ঘরের মাঠে অনুষ্ঠিত ইংল্যান্ডের বিপে টেস্ট সিরিজই মুশফিকের বাংলাদেশের জার্সিতে শেষ বলে জানিয়েছেন বিসিবি সভাপতি তামিম ইকবাল। বোর্ড সভা শেষে সংবাদ সম্মেলনে বলেন, ‘ইংল্যান্ডের বিপে প্রথম টেস্টের পর মুশফিকুর রহীম অবসর নিতে যাচ্ছে। তার পর আমি তার সাথে নিয়মিত যোগাযোগ করেছিলাম।’ 
বিসিবি সভাপতি আরো বলেন, আমি তাকে বলেছিলাম, এক সংবাদ সম্মেলন করে নিজেই এটি ঘোষণা করতে। আমি তাকে ফেসবুকে স্ট্যাটাস না দিতে অনুরোধ করেছিলাম। কারণ সে বাংলাদেশ ক্রিকেটের অসামান্য সেবক এবং আমি চেয়েছিলাম বিষয়টি যথাযথভাবে হোক। 
শুধু সাবেক সতীর্থই নন, তামিমের অন্যতম ঘনিষ্ঠ বন্ধুও মুশফিক। বিসিবি সভাপতি হিসেবে তামিম তার বন্ধুর জন্য বিদায়ী সংবর্ধনার আয়োজনের পরিকল্পনা রয়েছে। সংবাদ সম্মেলন শেষে তামিম বলেন, বিসিবি অবশ্যই মুশফিকের জন্য বড় এক উদযাপনের আয়োজন করবে। এ ছাড়া সময়ের সাথে আরো কিছু বিষয় থাকবে। আপনারা এটা দেখতে পারবেন। জানতে পারবেন। মানে আমার খারাপ লাগছে। দুঃখ লাগছে যে তার মতো এমন মানের ক্রিকেটার সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। তবে বিসিবির দৃষ্টিকোণ থেকে এবং আমার দৃষ্টিকোণ থেকে আসুন এই টেস্ট ম্যাচকে বিশেষ এক আয়োজনে পরিণত করি। 
বাংলাদেশের সফলতম টেস্ট ব্যাটারের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন সাবেক এই ওপেনার, ‘বাংলাদেশ ক্রিকেটের জন্য তার অবদানের স্বীকৃতিস্বরূপ বিসিবির প থেকে আমরা শুধু তাকে ধন্যবাদ জানাতে পারি। বাংলাদেশের ক্রিকেটের জন্য সে যে অবদান রেখেছে, সেটিকে আমরা সম্মান জানাই। সে বাংলাদেশের ক্রিকেটের একজন অসাধারণ দূত এবং অনেক অনেক ক্রিকেটার ও অনেক অনেক শিশুর আদর্শ।’ 
ভক্ত-সমর্থক ও সংবাদমাধ্যমের প্রতি তামিমের বার্তা, ‘আসুন, এই টেস্ট ম্যাচটিকে একটি স্মরণীয় আয়োজনে পরিণত করি। বিসিবির দৃষ্টিকোণ থেকে এবং আমার ব্যক্তিগত দৃষ্টিকোণ থেকেও এখন থেকে প্রথম টেস্ট পর্যন্ত সব সাংবাদিককে আমি অনুরোধ করব, মুশফিকের অসাধারণ সব স্মৃতি আবার সামনে নিয়ে আসুন।’