
সংসদ প্রতিবেদক
জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি এবং প্রধানমন্ত্রী মুহাম্মদ শেহবাজ শরীফের সাথে পৃথক বৈঠক করেছেন। তিনি দুই দেশের মধ্যে সম্পর্ক জোরদার, বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ এবং সংসদীয় পর্যায়ে যোগাযোগ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেছেন। বৈঠকে বিশেষ করে কৃষি, খাদ্যনিরাপত্তা, শিা, দুর্যোগ ব্যবস্থাপনা, ডিজিটাল গভর্র্নান্স ও প্রতিরা খাতে সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি দুই দেশের মধ্যে আলোচনাধীন প্রায় ২৬টি সমঝোতা স্মারক দ্রুত চূড়ান্ত করার প্রত্যাশাও ব্যক্ত করা হয়েছে।
গত বুধবার ইসলামাবাদে পাকিস্তানের প্রেসিডেন্টের সরকারি বাসভবন আইওয়ান-ই-সদরে প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির সাথে স্পিকারের সৌজন্য সাাৎ অনুষ্ঠিত হয়। এ সময় পাকিস্তানের জাতীয় পরিষদের সদস্য এবং বাংলাদেশের সংসদীয় প্রতিনিধিদলের সদস্যরা উপস্থিত ছিলেন। প্রেসিডেন্ট জারদারির সাথে বৈঠকে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক সম্প্রসারণের ওপর গুরুত্ব দেয়া হয়। বাংলাদেশের সাথে পাকিস্তানের চাল রফতানির চলমান সরকারি-টু-সরকারি (জিটুজি) ব্যবস্থাকে খাদ্যনিরাপত্তা সহযোগিতার ত্রে হিসেবে আরো কার্যকর করার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। এ ছাড়া শিা, কৃষি, মহাকাশ গবেষণা, দুর্যোগ ব্যবস্থাপনা ও প্রতিরা খাতে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিষয়টিও গুরুত্ব পায়।
দুই দেশের মধ্যে আলোচনাধীন প্রায় ২৬টি সমঝোতা স্মারক দ্রুত চূড়ান্ত করার প্রত্যাশা ব্যক্ত করেন পাকিস্তানের প্রেসিডেন্ট। সংসদীয় কর্মকর্তা ও সংশ্লিষ্টদের প্রশিণ এবং সংসদ পরিচালনার অভিজ্ঞতা বিনিময়ের বিষয়েও আলোচনা হয়।
বুধবার রাতে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সম্মানে পাকিস্তানের প্রধানমন্ত্রী মুহাম্মদ শেহবাজ শরীফ তার সরকারি বাসভবনে নৈশভোজের আয়োজন করেন। এতে সফররত বাংলাদেশের সংসদীয় প্রতিনিধিদলের সদস্যরা অংশ নেন। নৈশভোজে দুই দেশের ঐতিহাসিক, সাংস্কৃতিক ও ভ্রাতৃপ্রতীম সম্পর্কের পাশাপাশি পারস্পরিক সহযোগিতা জোরদারের বিষয়ে গুরুত্ব দেয়া হয়। সংসদীয় পর্যায়ে যোগাযোগ বৃদ্ধি, প্রতিনিধিদল বিনিময় এবং উচ্চপর্যায়ের নিয়মিত যোগাযোগের মাধ্যমে দ্বিপীয় সম্পর্ক আরো এগিয়ে নেয়ার প্রত্যাশা ব্যক্ত করা হয়।
লাহোরে ব্যবসায়ীদের সাথে বৈঠক
গতকাল বৃহস্পতিবার স্পিকার হাফিজ উদ্দিন আহমদের নেতৃত্বাধীন বাংলাদেশের সংসদীয় প্রতিনিধিদলের সাথে লাহোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দ্বিপীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে লাহোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকটি দুই দেশের ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তাদের মধ্যে যোগাযোগ এবং বাণিজ্যিক সম্পর্ক সম্প্রসারণের েেত্র গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে। বিশেষ করে দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগের সম্ভাবনা কাজে লাগাতে বেসরকারি খাতের সাথে যোগাযোগ বৃদ্ধির সুযোগ তৈরি হতে পারে।
সামরিক অ্যাকাডেমিতে স্পিকার
স্পিকারের পাকিস্তান সফরের অন্যতম তাৎপর্যপূর্ণ কর্মসূচি ছিল পাকিস্তান মিলিটারি অ্যাকাডেমি (পিএমএ) কাকুল পরিদর্শন। গতকাল অ্যাকাডেমিতে পৌঁছালে বাংলাদেশের স্পিকারকে স্বাগত জানান কমান্ড্যান্ট লেফটেন্যান্ট জেনারেল ইফতিখার হাসান চৌধুরী।
হাফিজ উদ্দিন আহমদ পাকিস্তান মিলিটারি অ্যাকাডেমির সাবেক শিার্থী। তার সামরিক জীবনের গুরুত্বপূর্ণ একটি অধ্যায় জড়িয়ে রয়েছে এই অ্যাকাডেমির সাথে। পরিদর্শনকালে তিনি নিজের প্রশিণকাল ও পাকিস্তান সেনাবাহিনীতে কর্মজীবনের স্মৃতিচারণ করেন। সেখানে প্রশিণরত বাংলাদেশী ক্যাডেটদের সাথেও সাাৎ করেন তিনি।
উল্লেখ্য, পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিকের বিশেষ আমন্ত্রণে ছয় সদস্যের সংসদীয় প্রতিনিধিদল নিয়ে গত ২৩ নভেম্বর পাকিস্তান সফরে যান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। আগামী ২৯ নভেম্বর তার দেশে ফেরার কথা । স্পিকারের সাথে রয়েছেন সংসদ সদস্য জহরত আদিব চৌধুরী, হুম্মাম কাদের চৌধুরী, মুহাম্মদ নাজিবুর রহমান, নিলোফার চৌধুরী মনি ও নাসের রহমান।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









