শীতে ত্বকের প্রাকৃতিক যতœ
ads

সারা দেশে বইছে হিমেল হাওয়া, আসছে শীত। শীতে শুষ্ক, তৈলাক্ত অথবা মিশ্র, সব রকম ত্বকেরই প্রয়োজন বিশেষ যতœ। এ বিষয়ে আমাদের অতি গুরুত্ব দেয়া প্রয়োজন, যেমন 
বেশি পানি পান : শীতকালে অনেকেই পানি কম পান করেন, যা মোটেও ঠিক নয়। অনেকে ঠাণ্ডা পানিতে গোসল করতে হবে এ থেকে বিরত থাকেন, যা মোটেও ঠিক নয়। প্রয়োজনে উষ্ণ গরম পানি ব্যবহার করতে হবে।
শুষ্ক ত্বকের যতœ : শীতকালে শরীর এতটাই শুষ্ক হয়ে যায় যে, ঠোঁট ও হাত-পা ফেটে যেতে পারে। আর ত্বক বেশি শুষ্ক হওয়ার পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবে চুলকানি হতে পারে। সেেেত্র সর্বপ্রথম খেয়াল রাখতে হবে ত্বক যেন কখনোই শুষ্ক না হয়ে যায়। ত্বকের আর্দ্রতা বজায় রাখতে সবচেয়ে ভালো উপায় হলো প্রাকৃতিক ময়েশ্চারাইজার ব্যবহার করা । যেমন- নারিকেল তেল, অলিভ অয়েল, বাদামের তেল, তিলের তেল, নিমের তেল।
ঠোঁট বা পায়ের গোড়ালি ফাটা : ঠোঁট বা পায়ের গোড়ালি ফাটা শীতের সময় খুবই সাধারণ একটি সমস্যা। এ েেত্র পেট্রোলিয়াম জেলি, তেল বা গ্লিসারিন ময়েশ্চারাইজার হিসেবে লাগানো যাবে। অনেকেই চিন্তায় থাকেন কোন ধরনের ত্বকে কোন ময়েশ্চারাইজার বেশি ভালো হবে। 
সুতি কাপড় পরিধান : শরীরে এলার্জিজনিত সমস্যার কারণে অনেকেই শীতের কাপড় পরে বিভিন্ন রকম চর্মরোগে আক্রান্ত হন। যাদের এই সমস্যা হয় তাদের সুতি কাপড়ের উপরে উলের কাপড় পরতে হবে।
শরীরে রোদ লাগান : শীতে প্রতিদিনই সকালে কিছু সময়ের জন্য রোদে থাকা দরকার। এতে শরীর পর্যাপ্ত পরিমাণে ভিটামিন ডি পাবে এবং ভিটামিন ডি ত্বককে সুন্দর ও মসৃণ করে এবং বার্ধক্য রোধ করে। ইন্টারনেট।