
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশে আর কখনো ফ্যাসিবাদী শক্তির পুনরুত্থান ও প্রত্যাবর্তন হবে না বলে সরকারের দৃঢ় অঙ্গীকারের কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হয়েছে। আমরা গণতান্ত্রিক আচরণ করব এবং সাংবিধানিক ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করব। এর মধ্য দিয়ে এ দেশে আর কখনো ফ্যাসিবাদী শক্তির উত্থান বা প্রত্যাবর্তন ঘটবে না।’
বর্তমান রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা নেই। গণহত্যার মধ্য দিয়ে পালিয়ে যাওয়া পতিত ফ্যাসিবাদী শক্তি দেশের রাজনীতিতে অপ্রাসঙ্গিক ও অপাঙ্থক্তেয় হয়ে পড়েছে। সাম্প্রতিক কর্মকাণ্ডে তাদের লুকায়িত দল বিপদগ্রস্ত হয়েছে এবং কেউ কেউ তাদের কথায় বিভ্রান্ত হয়েছে।
তিনি বলেন, ‘আমরা অত্যন্ত ধৈর্য সহকারে গণতান্ত্রিকভাবে সরকার ও রাষ্ট্র পরিচালনার নীতিগত সিদ্ধান্ত নিয়েছি। সরকারি দল হিসেবে বিএনপির ধৈর্য ও আত্মত্যাগ দেশে-বিদেশে প্রশংসিত হয়েছে। আমরা জুলাই জাতীয় সনদে স্বার করেছি যেন সব রাজনৈতিক চর্চা গণতান্ত্রিক পদ্ধতিতে হয়। আইনশৃঙ্খলাবাহিনী অতিরিক্ত বল প্রয়োগ করবে না, তবে জনগণের জানমাল রায় প্রয়োজনে আইনানুগভাবে কঠোরতম পদপে নেয়া হবে।’
মানবতাবিরোধী অপরাধের বিচার প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) প্রতিটি হত্যার বিচার হবে। সংবিধান ও সন্ত্রাসবিরোধী আইনের সংশোধনী অনুযায়ী মানবতাবিরোধী অপরাধে জড়িত ব্যক্তি ও সংগঠনের বিচার করা হবে। সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্ত কার্যক্রম চলছে। তদন্ত শেষে যথাযথ প্রক্রিয়ায় চার্জশিট দেয়া হলে আদালতের নির্দেশনা ও আইনের বিধান অনুযায়ী তাদের ভাগ্য নির্ধারিত হবে। ইতিহাসের নজির টেনে তিনি বলেন, গণহত্যা চালিয়ে রাষ্ট্রমতা ব্যবহারকারীরা কখনো রাজনীতিতে ফিরতে পারেনি, এ দেশেও পতিত শক্তি রাজনীতি করতে পারবে না।
আগামী বিজয়ের মাসের কর্মসূচি ঘোষণা করে তিনি বলেন, ১৬ ডিসেম্বর লাখো প্রাণের বিনিময়ে অর্জিত স্বাধীনতা ও বিজয় উপলে আগামী ১ ডিসেম্বর থেকে মাসব্যাপী কর্মসূচি শুরু হবে। সরকারি কর্মসূচির পাশাপাশি দলীয়ভাবে ১ ডিসেম্বর একটি গ্র্যান্ড রথ্যালির মধ্য দিয়ে এ কর্মসূচি শুরু হবে, যেখানে দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী অংশগ্রহণ করবেন।
সংবাদ ব্রিফিংয়ের আগে দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর সভাপতিত্বে দল ও অঙ্গসংগঠনের উদ্যোগে ডিসেম্বরের মাসব্যাপী কর্মসূচি নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ব্রিফিংয়ে স্থায়ী কমিটির সদস্য আমান উল্লাহ আমান, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুস সালাম, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, আবদুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক শফিকুল ইসলাম খান মিল্টন, যুবদলের সভাপতি এম মোনায়েম মুন্না, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানিসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









