
নিজস্ব প্রতিবেদক
গোপালগঞ্জসহ সারা দেশে নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য, জ্বালাও-পোড়াও, লুটপাট এবং আইনশৃঙ্খলা রায় সরকারের ব্যর্থতার প্রতিবাদে গতকাল জেলায় জেলায় বিােভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার উদ্যোগে পৌরপার্কে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা মহানগরী দেিণর আমির মো: নূরুল ইসলাম বুলবুল বলেন, গণভোটের রায় বাস্তবায়ন না করলে সরকার জনগণকে পাশে পাবে না। তিনি বলেন, আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা দেশে ফেরার যে পাঁয়তারা করছেন, তা কখনোই বাস্তবায়িত হবে না। আওয়ামী লীগের জনশক্তিকে চাঙ্গা রাখতেই পলাতক খুনি হাসিনা দেশে নৈরাজ্য সৃষ্টির চক্রান্ত করছে।
জেলা জামায়াতের আমির মাওলানা আবুজার গিফারীর সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি অধ্যাপক আবু বকরের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ড. মাওলানা কেরামত আলী, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. মিজানুর রহমান। সমাবেশ শেষে এক বিােভ মিছিল পৌরপার্ক থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক ও মোড় প্রদণি করে শান্তি মোড়ে গিয়ে শেষ হয়।
মৌলভীবাজার : শহরের চৌমুহনা দেওয়ানী জামে মসজিদের সামনে থেকে একটি মিছিল বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদণি শেষে কুসুমবাগ পয়েন্ট গিয়ে সমাবেশে মিলিত হয়। জেলা আমির ইঞ্জিনিয়ার মো: শাহেদ আলীর সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি মো: ইয়ামীর আলীর পরিচালনায় মিছিল পরবর্তী সমাবেশে বক্তৃতা করেন জেলা নায়েবে আমির মাওলানা আব্দুর রহমান, সহকারী সেক্রেটারি মো: আলাউদ্দিন শাহ, মাওলানা হারুনুর রশিদ তালুকদার ও আজিজ আহমদ কিবরিয়া, পৌর আমির হাফেজ মাওলানা তাজুল ইসলাম, সেক্রেটারি আনোয়ার হোসেন চৌধুরী মোর্শেদ, সদর উপজেলা আমির ফখরুল ইসলাম প্রমুখ।
রাজশাহী ব্যুরো : রাজশাহীর বানেশ্বর বাজারে বিােভ মিছিল ও সমাবেশ করেছে জেলা জামায়াত। সমাবেশ থেকে সন্ত্রাস-নৈরাজ্যে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি দাবি জানানো হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় জেলা জামায়াতের নায়েবে আমির মো: মাইনুল হোসেন বলেন, আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য, জ্বালাও-পোড়াও ও লুটপাটের রাজনীতি দেশের শান্তি ও স্থিতিশীলতার জন্য মারাত্মক হুমকি। অপরাধ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত কেউ আইনের ঊর্ধ্বে থাকতে পারে না। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে কোনো ধরনের শৈথিল্য দেখানো যাবে না। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের সাংবিধানিক ও নৈতিক দায়িত্ব। এ েেত্র প্রশাসনকে নিরপেভাবে দায়িত্ব পালন এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। সমাবেশে জেলা জামায়াতের সেক্রেটারি মো: গোলাম মুর্তজা, সহকারী সেক্রেটারি নাজমুল হোসেন ও নুরুজ্জামান লিটন প্রমুখ বক্তৃতা করেন।
কক্সবাজার অফিস : কক্সবাজার জেলা জামায়াতের উদ্যোগে পাবলিক হল মাঠে বিােভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে একটি বিশাল বিােভ মিছিল পাবলিক হল থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদণি করে কালুর দোকান স্টেশনে গিয়ে শেষ হয়। মিছিলপূর্ব সমাবেশে সাংগঠনিক সেক্রেটারি আল আমীন মুহাম্মদ সিরাজুল ইসলামের সঞ্চালনায় বক্তৃতা করেন, কক্সবাজার জেলা জামায়াতের আমির অধ্য মাওলানা নূর আহমদ আনোয়ারী, সেক্রেটারি জাহিদুল ইসলাম, সহকারী সেক্রেটারি শামসুল আলম বাহাদুর, জেলা কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট জাফর উল্লাহ ইসলামাবাদী, কক্সবাজার শহর আমির আবদুল্লাহ আল ফারুক প্রমুখ।
খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়িতে বিােভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলাম খাগড়াছড়ি জেলা শাখা। শাপলাচত্বর থেকে শুরু হয়ে বিােভ মিছিলটি শহরের প্রধান সড়কগুলো প্রদণি শেষে মুক্তমঞ্চে গিয়ে প্রতিবাদ সমাবেশ করে।
সমাবেশে বক্তৃতা করেন, জেলা আমির মিনহাজুর রহমান, জামায়াত নেতা অ্যাডভোকেট এয়াকুব আলী চৌধুরী, ছাত্রশিবিরের জেলা সভাপতি আব্দুর সাত্তার, জামায়াতের জেলা সেক্রেটারি মো: ইউসুফ প্রমুখ।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









