
নয়া দিগন্ত ডেস্ক
শতাধিক ব্যক্তিকে গুম-খুনে অভিযুক্ত সাবেক সেনাকর্মকর্তা জিয়াউল আহসানের অপরাধ কেবল রাষ্ট্রের বিরুদ্ধেই নয়, বরং তা আন্তর্জাতিক আইনেও সামগ্রিকভাবে মানবতার বিরুদ্ধে অপরাধ বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো: রুহুল কুদ্দুস কাজল। বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ জিয়াউল আহসানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার যুক্তি উপস্থাপনের তৃতীয় দিনে প্রসিকিউশনের পে সমাপনী বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি আরো বলেন, মতাচ্যুত আওয়ামী লীগ সরকারের শাসনামলে শতাধিক ব্যক্তিকে গুম-খুনে অভিযুক্ত জিয়াউল আহসান তার দায়িত্বের প্রতি চরম বিশ^াসঘাতকতা করেছেন। বাসস।
অ্যাটর্নি জেনারেল বলেন, জিয়াউল আহসানের বিচার কেবলমাত্র কিছু ভুক্তভোগীর জন্যই ন্যায়বিচারের বিষয় নয়, এটি সমগ্র মানবতার প্রতি সংঘটিত অপরাধের জবাবদিহিতা নিশ্চিত করার বিচার।
বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ অ্যাটর্নি জেনারেল বলেন, সর্বাধিক মানুষ তার অপরাধের ভিকটিম। তার বিরুদ্ধে আন্তর্জাতিক আইনে স্বীকৃত মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে। তার অপরাধের শিকার শুধু ব্যক্তি নন, তার অপরাধ আঘাত করেছে মানুষের জীবন, মর্যাদা ও সমগ্র মানবসমাজের বিবেককে। তাই তার এই বিচার কেবলমাত্র কিছু ভুক্তভোগীর জন্যই ন্যায়বিচারের বিষয় নয়, এটি সমগ্র মানবতার প্রতি সংঘটিত অপরাধের জবাবদিহিতা নিশ্চিত করার বিচার।
অ্যাটর্নি জেনারেল বলেন, অভিযুক্ত আসামি একজন চাকুরিচ্যুত সেনাসদস্য। যে বাহিনীর দায়িত্ব ছিল মানুষকে রা করা, সেই বাহিনীর কিছু সদস্য যখন নিজের দেশের মানুষের ওপরই অস্ত্র তাক করেন, তখন তা শুধু দায়িত্বে অবহেলা বা মতার অপব্যবহার থাকে না। মানুষকে তুলে নিয়ে যাওয়া, গোপন জায়গায় আটকে রাখা, নির্যাতন করা, গুলি করে হত্যা করা, লাশ গুম করা ও পরে সবকিছু অস্বীকার করা এসব যখন বিচ্ছিন্ন ঘটনা না হয়ে বেসামরিক জনগণের বিরুদ্ধে ব্যাপক বা পদ্ধতিগত আক্রমণের অংশ হয়ে ওঠে, তখন তা মানবতাবিরোধী অপরাধে রূপ নেয়।
অ্যাটর্নি জেনারেল আরো বলেন, এই মামলার সবচেয়ে বেদনাদায়ক দিক হলো যাদের জীবন ও নিরাপত্তা রার দায়িত্ব ছিল রাষ্ট্রের, তাদেরই অনেকে সেই রাষ্ট্রীয় মতার অপব্যবহার করেছেন। একজন মানুষকে ধরে নিয়ে হত্যা করা হলে শুধু একজন মানুষ মারা যান না, তার সাথে একটি পরিবারের স্বাভাবিক জীবনযাপনও ভেঙে পড়ে। একজন মা দিনের পর দিন সন্তানের ফেরার অপোয় থাকেন। একটি শিশু বাবার মুখ দেখার আশায় পথ চেয়ে থাকে, একজন সন্তান জানে না সে এতিম কি না। একজন স্ত্রী জানেন না তার স্বামী কি বেঁচে আছেন, নাকি আর কোনো দিন ফিরবেন না। বছরের পর বছর তাদের কাছে কোনো উত্তর থাকে না। তাদের কোনো খবর থাকে না।
রাষ্ট্রের অস্ত্র জনগণের নিরাপত্তার জন্য, জনগণের জীবন কেড়ে নেয়ার জন্য নয় উল্লেখ করে অ্যাটর্নি জেনারেল বলেন, রাষ্ট্রীয় মতা মানুষের অধিকার রার জন্য, মানুষকে গুম করার জন্য নয়। কোনো পদ, দায়িত্ব, ইউনিফর্ম কিংবা রাষ্ট্রীয় দায়িত্ব প্রতিষ্ঠানের পরিচয় কাউকে এসব অপরাধ থেকে দায়মুক্তি দিতে পারে না। এ কারণেই আন্তর্জাতিক আইন মানবতাবিরোধী অপরাধকে বিশেষ গুরুত্ব দিয়েছে। কারণ যখন কোনো রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, নিরাপত্তা বাহিনী বা মতাশালী গোষ্ঠী পরিকল্পিতভাবে সাধারণ মানুষের বিরুদ্ধে এমন অপরাধ চালায়, তখন তার প্রভাব শুধু তাৎণিক ভুক্তভোগীদের মধ্যে সীমাবদ্ধ থাকে না। আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো সমাজে। মানুষ নিজের নিরাপত্তা নিয়ে আতঙ্কিত হয়ে পড়ে। পরিবারগুলো ন্যায়বিচারের আশা হারায়। আইনের শাসন ও রাষ্ট্রের প্রতি মানুষের আস্থা ভেঙে যায়। সবচেয়ে বড় কথা, মানুষকে মানুষ হিসেবে দেখার যে ন্যূনতম মূল্যবোধ, সেটিই পদদলিত হয়।
অ্যাটর্নি জেনারেলের বক্তব্য উপস্থাপনের সময় চিফ প্রসিকিউটর আমিনুল ইসলামসহ অন্য প্রসিকিউটর ও আসামি পরে আইনজীবীরা উপস্থিত ছিলেন।
অন্য দিকে মামলার একমাত্র আসামি জিয়াউল আহসান কারাগার থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এই বিচারে অংশ নেন। আলোচিত এই মামলার যুক্তি উপস্থাপনটি সরাসরি সম্প্রচার করে বাংলাদেশ টেলিভিশন-বিটিভি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









