
মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই পরে মধ্যে সংঘর্ষ, গোলাগুলি ও ককটেল বিস্ফোরণ হয়েছে। গতকাল ভোরে ইউনিয়নের চরডুমুরিয়া ও সামারচর এলাকায় এ সংঘর্ষ হয়। এতে সেলিম নামে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো কয়েকজন।
স্থানীয়রা জানান, মোল্লাকান্দি ইউনিয়নে আধিপত্য বিস্তার ও এলাকার নিয়ন্ত্রণ নিয়ে দীর্ঘদিন ধরে বিএনপির দুই পরে মধ্যে বিরোধ চলে আসছে। এক পরে নেতৃত্বে রয়েছেন রহিম মোল্লা এবং অপর পে আওলাদ মোল্লা। আওলাদ মোল্লা ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি। রহিম মোল্লাও বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দুজনই চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী।
স্থানীয়দের ভাষ্য, দীর্ঘদিনের বিরোধের জেরে গত সপ্তাহেও দুই প সংঘর্ষে জড়িয়েছিল। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার ভোরে আবারো উভয় পরে মধ্যে সংঘর্ষ শুরু হয়। একপর্যায়ে সংঘর্ষ চরডুমুরিয়া ও সামারচরসহ আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে। এ সময় একাধিক ককটেল বিস্ফোরণ ও গোলাগুলির শব্দে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিরাপত্তার কারণে স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দেয়। পরে সংঘর্ষে আহত কয়েকজনকে উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসক সেলিম নামে একজনকে মৃত ঘোষণা করেন। তবে এ বিষয়ে দুই পরে কারো বক্তব্য পাওয়া যায়নি।
মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: তছলিম উদ্দিন জানান, এলাকার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দুই পরে মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









