
নিজস্ব প্রতিবেদক
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানাকে নিয়ে সামাজিক মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ জানিয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়। গতকাল এক প্রতিবাদলিপিতে বলা হয়, সম্প্রতি একটি অসাধু ও স্বার্থান্বেষী চক্র সামাজিক যোগাযোগ মাধ্যমে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানার বিরুদ্ধে উদ্দেশ্যমূলক, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর অপপ্রচার চালিয়ে তার ব্যক্তিগত ও পেশাগত ভাবমর্যাদা ক্ষুণœ করার অপচেষ্টা চালাচ্ছে। এ চক্রটি হীনস্বার্থচরিতার্থ করার উদ্দেশ্যে অত্যন্ত গর্হিত ও আইনবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত। এ ধরনের জালিয়াতি ও মিথ্যাচার প্রচলিত আইনে দণ্ডণীয় অপরাধ এবং প্রশাসনিক শৃঙ্খলাপরিপন্থী।
এমনকি তথ্য অধিদফতরের গোচরীভূত হয়েছে যে, এ দফতরের একজন সিনিয়র উপপ্রধান তথ্য কর্মকর্তার স্বার জাল করে তার নামে সরকারের উচ্চতর দফতরে বিভ্রান্তিকর চিঠি প্রেরণ করা হয়েছে, যা বানোয়াট ও ষড়যন্ত্রমূলক। এ বিষয়ে ওই কর্মকর্তা কিছুই জানেন না।
মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, মাহবুবা ফারজানা বিসিএস (প্রশাসন) ক্যাডারের ১৩তম ব্যাচের একজন অত্যন্ত দ, সৎ ও নিষ্ঠাবান কর্মকর্তা। তিনি ১৯৯৪ সালে সরকারি চাকরিতে যোগদান করেন। দীর্ঘ ৩২ বছরের কর্মজীবনে নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করেছেন তিনি। অথচ এই দীর্ঘ কর্মজীবনের প্রায় ২৬ বছর তাকে এন্ট্রি লেভেল, সিনিয়র সহকারী সচিব ও উপসচিব পদেই দায়িত্ব পালন করতে হয়েছে। বিগত আমলে মোট আটবার তাকে পদোন্নতি থেকে বঞ্চিত করা হয়েছে। এমনকি ছয় বছর নিজের চেয়ে তিন ব্যাচের জুনিয়র কর্মকর্তাদের অধীনেও তাকে কাজ করতে হয়েছে। চব্বিশের গণ-অভ্যুত্থানের পর অবশেষে তার বিষয়টি পর্যালোচনা করে নিয়মানুযায়ী পদোন্নতির মাধ্যমে তিনি প্রশাসনের সর্বোচ্চ ‘সচিব’ পদ অলঙ্কৃত করেন। সচিব হিসেবে দায়িত্ব পালনে গত দুই বছরে তিনি সর্বোচ্চ সততা, নিষ্ঠা, নিয়মনীতি, বিধিবিধান ও জবাবদিহিতাকে প্রাধান্য দিয়ে কাজ করেছেন। তথ্য মন্ত্রণালয়কে তিনি একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও পরিচ্ছন্ন প্রশাসনিক কাঠামোর মধ্যে পরিচালিত করার চেষ্টা করেছেন।
দীর্ঘ কর্মজীবনের শেষ প্রান্তে এসেও তিনি সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা ও সুনামের সাথে তার ওপর অর্পিত রাষ্ট্রীয় দায়িত্ব পালন করে যাচ্ছেন। একজন উচ্চ পদস্থ ও মর্যাদাসম্পন্ন কর্মকর্তার বিরুদ্ধে এ ধরনের বানোয়াট অপপ্রচার কেবল অনভিপ্রেতই নয়, বরং তা রাষ্ট্রীয় প্রশাসনের ভাবমর্যাদাকেও প্রশ্নবিদ্ধ করার অপপ্রয়াস।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









