
বিশেষ সংবাদদাতা
দেশের বিভিন্ন স্থানে অনাকাক্সিক্ষত ঘটনায় গ্রামীণ ব্যাংকের ১০৪টি শাখা ও কার্যালয় তিগ্রস্ত হয়েছে। নিরাপত্তাজনিত কারণে এর মধ্যে ২৯টি শাখার কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এতে ব্যাংকটির স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি বিপাকে পড়েছেন লাখ লাখ গ্রাহক। বিশেষ করে বোরো মৌসুমের কৃষিঋণ এবং আগামী ঈদুল আজহাকে কেন্দ্র করে গরু মোটাতাজাকরণ ও পশুপালনের জন্য ঋণ বিতরণ কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এ পরিস্থিতিতে গ্রামীণ অর্থনীতি ও প্রান্তিক জনগোষ্ঠীর আর্থিক সেবা প্রাপ্তি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক।
গতকাল বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খানের পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১০ নভেম্বর থেকে ২৫ নভেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন জেলায় গ্রামীণ ব্যাংকের শাখা ও কার্যালয়ে ধারাবাহিকভাবে অনাকাক্সিক্ষত ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ব্যাংকের অবকাঠামো, আসবাবপত্র, গুরুত্বপূর্ণ নথিপত্র ও অন্যান্য সম্পদের য়তি হয়েছে। পাশাপাশি কর্মকর্তা-কর্মচারী ও সদস্যদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। নিরাপত্তাজনিত কারণে ১০ নভেম্বর থেকেই ২৯টি শাখার কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে বোরো মৌসুমের ঋণ কার্যক্রম চলমান রয়েছে। কিন্তু যেসব শাখা বন্ধ রয়েছে, সেসব এলাকার গ্রাহকরা প্রয়োজনীয় ঋণসেবা গ্রহণ করতে পারছেন না।
সময়মতো ঋণ না পেলে কৃষি উৎপাদন, পশুপালন, ক্ষুদ্র উদ্যোক্তা কার্যক্রম ও কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ বাধাগ্রস্ত হতে পারে। এতে গ্রামীণ পর্যায়ে দারিদ্র্য বিমোচনের কার্যক্রমও তিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
গ্রামীণ ব্যাংকের কার্যক্রমের ব্যাপ্তি বিবেচনায় এ পরিস্থিতির প্রভাব বেশ গুরুত্বপূর্ণ। দেশের ৬৪টি জেলায় দুই হাজার ৫২৮টি শাখা, ২৬১টি এরিয়া অফিস, ৪০টি জোনাল অফিস এবং ৪০টি জোনাল অডিট অফিসের মাধ্যমে প্রতিষ্ঠানটি কার্যক্রম পরিচালনা করছে। ব্যাংকটির সদস্যসংখ্যা এক কোটি ৬ লাখ ৭৩ হাজারের বেশি। এর কার্যক্রম বিস্তৃত রয়েছে দেশের ৮১ হাজার ৬৭৮টি গ্রামে।
ব্যাংকটির মোট ঋণস্থিতি প্রায় ১৯ হাজার ২৯৮ কোটি টাকা। সদস্যদের আমানতের পরিমাণ প্রায় ২৫ হাজার ১১৫ কোটি টাকা। এ ছাড়া বিভিন্ন ব্যাংক ও সরকারি ট্রেজারি বিলে প্রায় ১৫ হাজার কোটি টাকা বিনিয়োগ রয়েছে প্রতিষ্ঠানটির। ব্যাংকটির ৯০ শতাংশ মালিকানা ঋণগ্রহীতা-শেয়ারহোল্ডারদের এবং অবশিষ্ট ১০ শতাংশ সরকারের।
এ অবস্থায় শাখা ও কার্যালয়ের নিরাপত্তা বিঘিœত হলে শুধু ব্যাংকের দৈনন্দিন কার্যক্রম নয়, বিপুলসংখ্যক ক্ষুদ্রঋণ গ্রহীতা, কৃষক, ক্ষুদ্র উদ্যোক্তা ও সঞ্চয়কারীর আর্থিক কর্মকাণ্ডও বাধাগ্রস্ত হতে পারে।
বাংলাদেশ ব্যাংক ব্যাংকিং সেবা স্বাভাবিক ও নিরবচ্ছিন্ন রাখার স্বার্থে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন এবং প্রয়োজনীয় সহযোগিতা করার আহ্বান জানিয়েছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









