ভারতে খুন হওয়া সাবেক এমপি আনারের মেয়ে আটক
ads

কালীগঞ্জ (ঝিনাইদহ) সংবাদদাতা
ভারতে খুন হওয়া ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আনোয়ারুল আজীম আনারের মেয়ে মুনতারিন ফেরদৌস ডরিনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গতকাল বৃহস্পতিবার রাজধানীর মোহাম্মদপুর থানার লালমাটিয়া এলাকা থেকে তাকে আটক করে গোয়েন্দা পুলিশের (ডিবি) ওয়ারী বিভাগের একটি আভিযানিক দল। মুনতারিন ফেরদৌস ডরিন ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার নিশ্চিন্তপুর এলাকার বাসিন্দা। সে কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের ছাত্রীবিষয়ক সম্পাদক। সে আওয়ামী সরকারের পতনের আগে প্রায় তিন থেকে চার বছর কালীগঞ্জ ছাত্রলীগ নিয়ন্ত্রণ করতেন। ডরিনের চাচা এনামুল হক ইমান আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, তার বিরুদ্ধে কেন মামলা নেই। আমার পরিবারকে হয়রানি করতেই ডরিনকে আটক করা হয়েছে। কালীগঞ্জ থানার ওসি জুলফিকার আলী জানান, ডরিন ঢাকায় আটক হয়েছে বিভিন্ন গণমাধ্যমে জেনেছি। এখন তারা তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেবেন। তবে কী অভিযোগে তাকে আটক করা হয়েছে তা বলতে পারেননি ওসি।