পাঁচবিবিতে মাঠে বিএনপি ও জামায়াতের সম্ভাব্য প্রার্থীরা
ads

আজাদ আলী পাঁচবিবি (জয়পুরহাট) 
স্থানীয় সরকার নির্বাচনের তফসিল এখনো ঘোষণা না হলেও আগামী ২০২৭ সালের ২১ জানুয়ারি থেকে পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার ঘোষণায় জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আটটি ইউনিয়নে নির্বাচনী আমেজ ছড়িয়ে পড়েছে। সম্ভাব্য চেয়ারম্যান ও ইউপি সদস্য প্রার্থীরা এরই মধ্যে পুরোদমে প্রচারণায় নেমে পড়েছেন। প্রতিদিন গ্রামগঞ্জে উঠানবৈঠক, গণসংযোগ ও মোটরসাইকেল শোডাউনের মাধ্যমে নিজেদের প্রার্থিতার জানান দিচ্ছেন। মতাসীন বিএনপি দলীয়ভাবে চেয়ারম্যান ও সদস্য পদে মনোনয়ন না দিলেও স্থানীয়ভাবে জনপ্রিয়, ত্যাগী ও নির্যাতিত নেতাদের মধ্য থেকে একক প্রার্থীকে সমর্থন দেয়ার আলোচনা রয়েছে। 
১ নম্বর বাগজানা ইউনিয়ন : জামায়াতের চূড়ান্ত প্রার্থী ইউনিয়ন জামায়াতের সহকারী সেক্রেটারি এবাদত হোসেন। বিএনপির সমর্থন প্রত্যাশী বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি নাজমুল হক এবারো মাঠে রয়েছেন; জেলা-উপজেলা নেতাদের সমর্থনে তিনি এগিয়ে আছেন বলে স্থানীয়ভাবে আলোচনা রয়েছে। এ ছাড়া চেয়ারম্যান প্রার্থী হিসেবে মাঠে আছেন জেলা জামাতের সভাপতি মিনহাজুল ইসলাম ও ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি মনিরুজ্জামান বাবুল (বাবুল মুহুরী)। 
২ নম্বর ধরঞ্জী ইউনিয়ন : জামায়াতের ইউনিয়ন আমির সাজেদুর রহমান সরকার একক প্রার্থী হিসেবে প্রচারণা চালাচ্ছেন। বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে বর্তমান ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা আনোয়ারুল ইসলাম চৌধুরী এবং ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি আবু নছর চৌধুরী ফরহাদের নাম শোনা যাচ্ছে। এ ছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে আল আমিনের নাম শোনা যাচ্ছে। 
৩ নম্বর আয়মারসুলপুর ইউনিয়ন : জামায়াতের প থেকে পাঁচবিবি পৌর আমির মাওলানা আবুল বাশারকে চেয়ারম্যান প্রার্থী ঘোষণা করা হয়েছে। বিএনপির প থেকে আলোচনায় আছেন পাঁচ সম্ভাব্য প্রার্থী  ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নূরুল আমিন নওশাদ, আয়মারসুলপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহাদত হোসেন মণ্ডল, সাবেক সাংগঠনিক সম্পাদক হামিদুর রহমান, জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি তারেক হোসেন ও জেলা শ্রমিক দলের সভাপতি বাবুল করিম। 
৪ নম্বর বালিঘাটা ইউনিয়ন : জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি নূরুল বক্স মণ্ডল। বিএনপি থেকে মাঠে আছেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো: রেজাউল করিম ও সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতি প্রভাষক সাইদুর রহমান। এ ছাড়াও বালিঘাটা ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুস সোবহান ও সাধারণ সম্পাদক এবং পরিষদের প্যানেল চেয়ারম্যান রাশেদুল ইসলাম (মামুন সরকার) আলোচনায়। 
৫ নম্বর আটাপুর ইউনিয়ন : বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে মাঠে আছেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও আটাপুর ইউনিয়নের টানা চারবারের নির্বাচিত ইউপি চেয়ারম্যান আ স ম সামছুল আরেফিন চৌধুরী আবু। তবে এখানে ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি অধ্য নওশাদ মণ্ডলও গণসংযোগ শুরু করেছেন। জামায়াতে ইসলামী এখানে তাদের উপজেলা নায়েবে আমির সামছুল হককে প্রার্থী ঘোষণা করেছে। 
৬ নম্বর মোহাম্মদপুর ইউনিয়ন : বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে গণসংযোগ করছেন ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব আইনুল হক, সাধারণ সম্পাদক ফারুক হোসেন, সাবেক সাধারণ সম্পাদক জাহিদুর রহমান রব্বু ও যুবনেতা আল আমিন বিশ্বাস। এখানে জামায়াতের মনোনীত একমাত্র চেয়ারম্যান প্রার্থী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আবু রায়হান। 
৭ নম্বর কুসুম্বা ইউনিয়ন : বিএনপি থেকে সমর্থন প্রত্যাশী জেলা বিএনপির সদস্য ও কুসুম্বা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবদুল গফুর মণ্ডল। অন্য দিকে গণসংযোগ করছেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুুল হান্নান চৌধুরী এবং বিএনপি পরিবারের সন্তান ও তরুণ প্রার্থী হিসেবে ইঞ্জিনিয়ার আরিফুজ্জামান আরিফ। বিএনপির সমর্থন না পেলেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানান তিনি। জামায়াত মনোনীত একমাত্র চেয়ারম্যান প্রার্থী উপজেলা জামায়াতের আমির মাওলানা সুজাউল করিম। 
৮ নম্বর আওলাই ইউনিয়ন : ইউনিয়ন জামায়াতের নায়েবে আমির সহকারী অধ্যাপক মাওলানা রেজাউল করিম মণ্ডলের নাম ঘোষণা করা হয়েছে। অন্য দিকে বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত এ ইউনিয়নে প্রচারণা চালাচ্ছেন তিন শক্তিশালী প্রার্থী  উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও সাবেক আওলাই ইউনিয়নের চেয়ারম্যান আবদুর রাজ্জাক মণ্ডল, আওলাই ইউনিয়নের বিএনপির ১ নম্বর সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী আবদুর কাদের মণ্ডল এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে কামদিয়া নূরুল হক ডিগ্রি কলেজের প্রভাষক ওবায়দুর রহমান আলম। ইউনিয়ন বিএনপি আবদুর কাদের মণ্ডলের পে কাজ করছেন। 
প্রার্থী বাছাইয়ের েেত্র জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক মাসুদ রানা প্রধান বলেন, দলের দুঃসময়ের ত্যাগী ও নির্যাতিত জনপ্রিয় নেতারা দলীয় সমর্থনে অগ্রাধিকার পাবেন।