
রুয়েট প্রতিনিধি
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) স্নাতক প্রথম বর্ষ (২০২৬-২৭) ভর্তি পরীক্ষার আবেদন শুরু আগামী ১২ ডিসেম্বর। আবেদন করা যাবে ২০২৭ সালের ৭ জানুয়ারি পর্যন্ত। ২০২৭ সালের ২৮ জানুয়ারি দু’টি কেন্দ্রে (রুয়েট ও বুয়েট) অভিন্ন প্রশ্নপত্রে অনুষ্ঠিত হবে।
ওয়োবসাইটে (িি.িধফসরংংরড়হ.ৎঁবঃ.ধপ.নফ) এ আবেদনের পাশাপাশি পরীক্ষাসংক্রান্ত যাবতীয় তথ্য পাওয়া যাবে। শিক্ষার্থীদের সুবিধার্থে রুয়েট ও বুয়েট কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। রুয়েটের স্নাতক প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার স্টিয়ারিং কমিটির সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ভিসি প্রফেসর ড. এস এম আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ও ভর্তি পরীক্ষার স্টিয়ারিং কমিটির সভাপতি প্রফেসর ড. কামরুজ্জামান।
ভর্তি পরীক্ষা এমসিকিউ পদ্ধতিতে ‘ক’ ও ‘খ’ উভয় গ্রুপের জন্য উচ্চতর গণিত, পদার্থবিদ্যা, রসায়ন ও ইংরেজিতে সর্বমোট ৮০টি প্রশ্নে ৪০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং ‘খ’ গ্রুপে ভর্তিচ্ছু প্রার্থীদের অতিরিক্ত ২০০ নম্বরের মুক্তহস্ত অঙ্কন এবং দৃষ্টিগত ও স্থানিক ধীশক্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









