সঙ্কটের মধ্যেও সেবার মানোন্নয়নে সচেষ্ট কুড়িগ্রাম কারা কর্তৃপক্ষ
ads

নানা সঙ্কট ও সীমাবদ্ধতার মধ্যেও বন্দীদের সেবার মানোন্নয়নে কাজ করে যাচ্ছে কুড়িগ্রাম জেলা কারাগার কর্তৃপ। ২০৩ জন বন্দীর ধারণমতার কারাগারটিতে বর্তমানে বন্দী রয়েছেন ৬০০ থেকে ৬৫০ জন। অতিরিক্ত বন্দীর চাপের পাশাপাশি চিকিৎসক সঙ্কট, পর্যাপ্ত কারারীর অভাব এবং জরাজীর্ণ ভবন নিয়ে হিমশিম খেতে হচ্ছে কর্তৃপকে।
৯টি উপজেলা নিয়ে গঠিত কুড়িগ্রাম জেলায় ১৯৬২ সালে কারাগারটি প্রতিষ্ঠিত হয়। চারপাশের পরিবেশ নান্দনিক হলেও মূল ভবনটি বেশ পুরনো। কারাগার সূত্রে জানা গেছে, নতুন ভবন নির্মাণের জন্য প্রাক্কলন তৈরি করে রংপুরের ডিআইজির (প্রিজন) মাধ্যমে কারা অধিদফতরে পাঠানো হয়েছে। শিগগিরই এ বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
কারাগারে একজন সহকারী সার্জনের পদ থাকলেও স্থায়ী চিকিৎসক নেই। কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের সিভিল সার্জন প্রেষণে একজন চিকিৎসক পদায়ন করেছেন। তিনি নিয়মিত রোগী দেখেন। তবে জটিল রোগীদের ২৫০ শয্যাবিশিষ্ট কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে পাঠানোর সুপারিশ করা হয়। পর্যাপ্ত কারারী ও অন্যান্য জনবলের অভাব পরিস্থিতিকে আরো জটিল করেছে।
বর্তমানে কারাগারে রাজনৈতিক মামলায় ৮৫ জন, মাদক মামলায় ২৯০ জন এবং অন্যান্য মামলায় অন্য বন্দীরা রয়েছেন। এ ছাড়া মুক্তিপ্রাপ্ত একজন ভারতীয় বন্দী রয়েছেন। পরিবারের সাথে যোগাযোগ না থাকায় তাকে ভারতীয় কর্তৃপরে কাছে হস্তান্তর করা সম্ভব হচ্ছে না।
এত সঙ্কটের মধ্যেও বন্দীদের মানসিক বিকাশ ও সংশোধনের জন্য রয়েছে লাইব্রেরি, গান-বাজনা ও শরীরচর্চার ব্যবস্থা। পাশাপাশি ১৮টি পরিষ্কার-পরিচ্ছন্ন ডে-লেট্রিন রয়েছে। বন্দীদের স্বজনেরা যাতে হয়রানি বা প্রতারণার শিকার না হন, সেজন্য প্রতি সপ্তাহে এক দিন গণশুনানির আয়োজন করা হয়।
সম্প্রতি জামিনে মুক্তি পাওয়া আবদুল জলিল (৩৩) জানান, ২০২১ সালে কারাগারে থাকার সময়ের তুলনায় বর্তমানে সেবার মান অনেক বেড়েছে। ক্যান্টিনে সুলভ মূল্যে প্রয়োজনীয় পণ্য পাওয়া যায়। সরকারি খাবারের মানও উন্নত হয়েছে। জেলার নিজে বন্দীদের অভিযোগ শুনে সমাধানের উদ্যোগ নেন।
পরিবারের উদ্যোগে কারাগারে থাকা হাজতি বেলাল হোসেন (২৬) বলেন, একাধিকবার পুনর্বাসন কেন্দ্রে থেকেও তিনি মাদক ছাড়তে পারেননি। কিন্তু কারাগারে তিন মাস অবস্থানকালে ভারপ্রাপ্ত জেলার দিলীপ কুমার রায়ের কাউন্সেলিং ও অনুপ্রেরণামূলক বক্তব্য তাকে নেশামুক্ত হতে সহায়তা করেছে।
বন্দি ইব্রাহিম খলিলের স্ত্রী রুপা ও রিপনের মা জলি রানী জানান, আগের তুলনায় টাকা জমা দেয়া ও বন্দীদের সাথে সাাৎ করা সহজ হয়েছে। হয়রানি ও ভোগান্তি অনেক কমেছে।
ভারপ্রাপ্ত জেলার দিলীপ কুমার রায় বলেন, যোগদানের পর বন্দীদের জন্য নির্ধারিত মেনু ও প্রাপ্যতা অনুযায়ী খাবার নিশ্চিত করা হয়েছে। পরিষ্কার কম্বল সরবরাহের পাশাপাশি প্রতিটি ওয়ার্ডের বন্দীদের নিয়মিত খোঁজখবর রাখা হচ্ছে। ভারপ্রাপ্ত জেলার আরো বলেন, কুড়িগ্রাম কারাগারকে শুধু বন্দী রাখার প্রতিষ্ঠান নয়, সংশোধন ও পুনর্বাসন কেন্দ্র হিসেবে গড়ে তোলা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চাই। বন্দীদের নিরাপত্তা ও মানবিক মর্যাদা নিশ্চিত করার পাশাপাশি তাদের ইতিবাচক পরিবর্তনের মাধ্যমে সমাজের দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে কাজ করা হচ্ছে।