
আলজাজিরা
ড্রোন হামলার সম্ভাব্য হুমকি মোকাবেলায় সামরিক ঘাঁটিতে যুদ্ধবিমান সুরায় নতুন সতর্কতামূলক ব্যবস্থা নিচ্ছে ব্রিটেন। এ পরিকল্পনার অংশ হিসেবে রাতের বেলায় রয়্যাল এয়ার ফোর্সের (আরএএফ) যুদ্ধবিমানগুলো হ্যাঙ্গার ও বিশেষ সুরতি আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেয়া হবে। পাশাপাশি খোলা জায়গায় থাকা যুদ্ধবিমানগুলো সুরায় স্থাপন করা হবে ড্রোন প্রতিরোধী জাল।
তবে প্রতিরা মন্ত্রণালয় (এমওডি) সরাসরি এসব প্রতিবেদনের সত্যতা নিশ্চিত করেনি। এক বিবৃতিতে মন্ত্রণালয় জানিয়েছে, সম্ভাব্য যেকোনো হুমকি মোকাবেলায় তারা নিজেদের প্রতিরা ব্যবস্থা নিয়মিত হালনাগাদ করছে। লন্ডন-ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউটের (রুসি) জ্যেষ্ঠ গবেষক জাস্টিন ব্রঙ্ক আলজাজিরাকে বলেন, ড্রোন হামলার আশঙ্কা নিয়ে গোয়েন্দা তথ্য থাকলে এ ধরনের পদপে নেয়া যৌক্তিক ও বিচণ সিদ্ধান্ত।
তিনি জানান, ব্রিটেনের কনিংসবাই, মারহাম ও লসিমাউথ যুদ্ধবিমান পরিচালনার প্রধান তিনটি ঘাঁটিতে শীতল যুদ্ধের সময় নির্মিত সুরতি বিমান আশ্রয়কেন্দ্র এখনো ব্যবহার উপযোগী রয়েছে। এসব স্থাপনায় যুদ্ধবিমান রাখা, সুরা দেয়া এবং সীমিত রণাবেণের কাজ করা সম্ভব।
তবে প্রতিটি ঘাঁটির সব যুদ্ধবিমান রাখার মতো পর্যাপ্ত সুরতি আশ্রয়কেন্দ্র নেই বলে সতর্ক করেছেন ব্রঙ্ক। শীতল যুদ্ধের পর সামরিক স্কোয়াড্রনগুলো কয়েকটি বড় ঘাঁটিতে একীভূত করা এবং এ ধরনের সুরার প্রয়োজনীয়তা কমে গেছে এমন ভুল ধারণার কারণে আশ্রয়কেন্দ্রের সংখ্যা প্রয়োজনের তুলনায় কম রয়েছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









