
আলজাজিরা
ইন্দোনেশিয়ার পশ্চিম জাভা প্রদেশের একটি অবৈধ সোনার খনিতে বন্যার পানি ঢুকে অন্তত ১৩ জন শ্রমিক নিহত হয়েছেন এবং আরো ১৩ জন নিখোঁজ রয়েছেন। বৃহস্পতিবার স্থানীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থার প্রধান দেসিয়ানা কার্তিকা বাহারি এক বিবৃতিতে প্রাণহানির এ তথ্য নিশ্চিত করেছেন। নিখোঁজদের সন্ধানে উদ্ধারকর্মীরা তীব্র স্রোত, অন্ধকার এবং পিচ্ছিল ও সরু সুড়ঙ্গের মধ্যে প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
পুলিশ জানিয়েছে, গত সোমবার খনিটিতে পানি ঢুকে পড়ার পর ১১ জন শ্রমিক নিরাপদে বেরিয়ে আসতে পারলেও অন্যরা ভেতরে আটকা পড়েন। খনিটি অবৈধভাবে পরিচালিত হওয়ায় কর্তৃপকে তাৎণিকভাবে জানানো হয়নি; বরং স্থানীয় শ্রমিক ও বাসিন্দারা নিজেরাই পাম্প দিয়ে পানি সেচে বের করার চেষ্টা করেছিলেন। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে দুর্ঘটনার প্রায় ১৬ ঘণ্টা পর গত মঙ্গলবার পুলিশ প্রথম খবর পায়। পরে পাশের রাষ্ট্রায়ত্ত খনি কোম্পানি পিটি আনতাম বুধবার মধ্যরাতের পর জাকার্তা অনুসন্ধান ও উদ্ধার সংস্থাকে আনুষ্ঠানিকভাবে জানালে পূর্ণমাত্রায় উদ্ধার অভিযান শুরু হয়।
উদ্ধার সংস্থার প্রধান দেসিয়ানা জানান, প্রায় ১০০ মিটার (৩৩০ ফুট) গভীর সরু খননকূপ, স্বল্প আলো এবং পিচ্ছিল পরিবেশের কারণে ৩২৫ জন উদ্ধারকর্মীকে চরম প্রতিকূলতার মুখে পড়তে হচ্ছে। উদ্ধারকর্মীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে মাঠপর্যায়ের পরিস্থিতি বিবেচনায় অভিযান পরিচালনা করা হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।
দুর্ঘটনাকবলিত খনিটি রাজধানী জাকার্তা থেকে প্রায় ৬০ কিলোমিটার দেিণ বোগোর জেলার পংকোর এলাকার নাংগুংয়ে অবস্থিত, যেখানে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান আনতামের বৈধ সোনার খনিও রয়েছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









