নেপালে স্যাটেলাইট যোগাযোগে ভারতের সহায়তা
ads

এনডিটিভি
নেপালের দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলে নির্ভরযোগ্য যোগাযোগ নেটওয়ার্ক গড়ে তুলতে স্যাটেলাইট প্রযুক্তি কাজে লাগানোর উদ্যোগ নিয়েছে ভারত ও নেপাল। পাহাড়ি ভূপ্রকৃতি এবং অবকাঠামো নির্মাণের চড়া খরচের কারণে দেশটির অনেক এলাকায় এখনো কার্যকর যোগাযোগ ব্যবস্থা পৌঁছানো সম্ভব হয়নি। এই ঘাটতি মেটাতে ভারতের স্যাটেলাইট ব্যবহার করে নেপালজুড়ে নতুন যোগাযোগ নেটওয়ার্ক স্থাপন করা হবে। গত ২৩ নভেম্বর নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহের নয়াদিল্লি সফরের সময় এ বিষয়ে দুই দেশের মধ্যে সমঝোতা হয়। ভারতের ‘জিস্যাট-৯’ বা ‘দণি এশিয়া স্যাটেলাইট’ ব্যবহার করে এই নেটওয়ার্ক গড়ে তোলা হবে। সমঝোতা অনুযায়ী, নেপালে একটি কেন্দ্রীয় গ্রাউন্ড স্টেশন ও ৩০০টি ইউজার টার্মিনাল বসানো হবে। প্রকল্পটি বাস্তবায়নে যৌথভাবে কাজ করবে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো) এবং নেপালের তথ্য ও যোগাযোগ মন্ত্রণালয়; যেখানে ভারত বিনামূল্যে ৩৬ মেগাহার্টজ স্যাটেলাইট ব্যান্ডউইথ দেবে।
স্যাটেলাইটের মাধ্যমে দুর্গম এলাকার টার্মিনালগুলো সরাসরি তথ্য আদান-প্রদান করতে পারবে। এর ফলে ওইসব এলাকায় ব্যয়বহুল মোবাইল টাওয়ার ও কেবলনির্ভর অবকাঠামোর প্রয়োজনীয়তা কমবে। স্বাস্থ্যসেবা, শিা ও দুর্যোগ ব্যবস্থাপনায় যোগাযোগের উন্নতি ঘটিয়ে প্রত্যন্ত জনগোষ্ঠীর কাছে প্রয়োজনীয় সেবা পৌঁছে দেয়াই এই প্রকল্পের প্রধান ল্য। এর আওতায় প্রত্যন্ত এলাকার স্বাস্থ্যকেন্দ্রগুলো স্যাটেলাইট সংযোগের মাধ্যমে বড় হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ নিতে ও চিকিৎসাসংক্রান্ত তথ্য বিনিময় করতে পারবে।