গণহত্যা মামলার রায় না মানার ঘোষণা মিয়ানমার জান্তার
ads

বিবিসি
রোহিঙ্গা গণহত্যার দায়ে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দেয়া রায়ের ‘অনুপযুক্ত’ অংশগুলো মিয়ানমার মেনে চলবে না বলে জানিয়েছেন দেশটির জান্তাপ্রধান থেকে প্রেসিডেন্ট হওয়া মিন অং হাইং।  গত সপ্তাহে আদালতের ঐতিহাসিক রায়ের পর এই প্রথম প্রকাশ্যে প্রতিক্রিয়া জানালেন তিনি।
বুধবার এক বৈঠকে মিন অং হাইং বলেন, দায়িত্বশীল রাষ্ট্র হিসেবে মিয়ানমার উপযুক্ত পদপে নেবে। তবে যেসব নির্দেশনা তাদের কাছে অনুপযুক্ত মনে হবে, সেগুলো মানবে না। তবে রায়ের কোন কোন অংশ মিয়ানমারের কাছে আপত্তিকর, তা স্পষ্ট করেননি তিনি। গত সপ্তাহে আইসিজে রায়ে জানায়, ২০১৭ সালে রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের বিরুদ্ধে সামরিক অভিযানের সময় মিয়ানমার গণহত্যা সংঘটিত করেছে। ১৯৪৮ সালের গণহত্যা সনদ লঙ্ঘনের দায়ে কোনো রাষ্ট্রের বিরুদ্ধে এটিই আদালতের প্রথম এমন রায়।
আদালতের পর্যবেণ অনুযায়ী, ওই অভিযানে প্রায় ১০ হাজার রোহিঙ্গাকে হত্যা করা হয়। প্রাণ বাঁচাতে সাত লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসে। সব মিলিয়ে প্রায় আট লাখ ১৫ হাজার রোহিঙ্গা কোনো না কোনোভাবে ওই অভিযানের শিকার হয়েছিল। বিচারকদের ৯-৬ ভোটে রায়টি গৃহীত হয়। ২০১৯ সালে পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া মিয়ানমারের বিরুদ্ধে মামলাটি দায়ের করে। তবে মিয়ানমার বরাবরই গণহত্যার অভিযোগ অস্বীকার করে আসছে। দেশটির দাবি, সশস্ত্র গোষ্ঠীর হামলার জবাব দিতেই সেনাবাহিনী অভিযান চালিয়েছিল। 
আইসিজে মিয়ানমারকে তিপূরণ দেয়ার নির্দেশ দিয়েছে। পাশাপাশি গণহত্যা সনদ লঙ্ঘন বন্ধ, অপরাধের সাথে জড়িত সন্দেহভাজন ব্যক্তিদের বিরুদ্ধে অবিলম্বে তদন্ত এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশও দিয়েছে। তিপূরণের পরিমাণ পরে নির্ধারণ করা হবে। আদালতের এ রায়ের বিরুদ্ধে আপিলের সুযোগ নেই। তবে আইসিজের নিজস্বভাবে রায় কার্যকরের মতা নেই। এেেত্র জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদ ও আন্তর্জাতিক চাপের ওপর নির্ভর করতে হয়।
এদিকে রোহিঙ্গা জনগোষ্ঠী ও মানবাধিকার সংগঠনগুলো রায়কে স্বাগত জানিয়েছে। ব্রিটেনও মিয়ানমারের সামরিক বাহিনীর কয়েকজন শীর্ষ কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। ২০২১ সালে অং সান সু চির নির্বাচিত সরকারকে উৎখাত করে মতা দখলের পর থেকেই গৃহযুদ্ধে বিপর্যস্ত মিয়ানমার। আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মুখে থাকা দেশটি আবারো বিশ্বসম্প্রদায়ের সাথে সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করছে। তবে আইসিজের রায় প্রত্যাখ্যানের অবস্থান সেই প্রচেষ্টাকে আরো জটিল করে তুলতে পারে।