গাজায় ইসরাইলি হামলায় স্ত্রীসহ শিা কর্মকর্তা নিহত
ads

আলজাজিরা
গাজা উপত্যকায় ইসরাইলি হামলায় শিা মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা ও তার স্ত্রীসহ অন্তত আটজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। বৃহস্পতিবার স্বাস্থ্য কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানা গেছে। এলাকায় যুদ্ধবিরতি কার্যকর থাকার পরও এই প্রাণঘাতী হামলা অব্যাহত রয়েছে।
আল-আকসা মার্টায়ার্স হাসপাতালের চিকিৎসকরা জানান, পশ্চিম দেইর এল-বালাহ এলাকায় বিমান হামলায় গাজার শিা মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি খালেদ আবু নাদা ও তার স্ত্রী প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় আরো ছয়জন আহত হয়েছেন, যাদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। দেইর এল-বালাহ থেকে আলজাজিরার সাংবাদিক আশরাফ আবু আমরা জানান, ফজরের নামাজের সময় পূর্বসতর্কতা ছাড়াই ইসরাইলি অ্যাপাচি হেলিকপ্টার থেকে আবাসিক ভবনটিতে পরপর দু’টি পেণাস্ত্র ছোড়া হয়। ওই এলাকায় বাস্তুচ্যুত পরিবারের শত শত তাঁবু ছিল বলেও জানান তিনি।
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও প্রতিরামন্ত্রী ইসরাইল কাটজ আবু নাদার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তাদের দাবি, তিনি হামাসের অর্থ ও শিা খাতের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি ছিলেন।
উত্তর গাজায় আলাদা দু’টি হামলায় আরো ছয়জন নিহত হয়েছেন। আল-শিফা হাসপাতাল জানিয়েছে, গাজা সিটির শাতি শরণার্থী শিবিরে একদল মানুষের ওপর ড্রোন হামলায় তিনজন নিহত ও চারজন আহত হন। এ ছাড়া তুফাহ এলাকায় পৃথক হামলায় তিনজন মারা যান এবং নাসর এলাকায় আরেকটি ড্রোন হামলায় বেশ কয়েকজন আহত হন।
গাজা সিটি থেকে আলজাজিরার সাংবাদিক নূর খালেদ জানান, হামাস পরিচালিত নিরাপত্তা বাহিনীর ওপর ধারাবাহিক হামলার অংশ হিসেবে এসব ঘটনা ঘটছে। এর আগে বুধবার ভোরে উত্তর গাজার অভ্যন্তরীণ নিরাপত্তা প্রধান মোহাম্মদ আবু আল-আউফ তার স্ত্রী ও দুই কন্যাসহ নিহত হন। তার আগের দিন নিহত হন গাজার অভ্যন্তরীণ নিরাপত্তা পরিচালক নাইম আবু নাহল।
আশরাফ আবু আমরা বলেন, নিরাপত্তা ও পুলিশ কমান্ডারদের ল্যবস্তু করে হত্যার বিষয়টি স্পষ্ট হয়ে উঠেছে। গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিযোগ করেছে, উপত্যকায় বিশৃঙ্খলা ছড়াতেই ইসরাইল এসব হামলা চালাচ্ছে। নূর খালেদ জানান, ইসরাইল নিয়ন্ত্রিত এলাকা চিহ্নিত করা তথাকথিত ‘ইয়েলো লাইন’-এর কাছে কোয়াডকপ্টার থেকে বোমা ও বিস্ফোরকভর্তি বাক্স ফেলে ভবনের ছাদ উড়িয়ে দেয়া হচ্ছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র জাহের আল-ওয়াহিদি আলজাজিরাকে জানান, গত অক্টোবরে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরাইলি হামলায় এক হাজার ৬০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যার মধ্যে চলতি মাসে মারা গেছেন ১৩০ জন। এ সময়ে আহত হয়েছেন ছয় হাজারের বেশি মানুষ। তার মতে, এটি গাজার জীবনযাত্রার সব ভিত্তিকে পরিকল্পিতভাবে ল্যবস্তু করার শামিল।
মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, দণি ইসরাইলে হামাসের নেতৃত্বাধীন হামলার জবাবে ২০২৩ সালের অক্টোবরে গাজায় অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত ৭৪ হাজার ৭৪৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।