রাশিয়াকে ইউক্রেন যুদ্ধের বিস্তৃতি এড়ানোর আহ্বান ট্রাম্প ও রুটের
ফোরিডায় ন্যাটো প্রধান মার্ক রুটে ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠক : ইন্টারনেট।
ads

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং পশ্চিমা প্রতিরা জোট নেটো প্রধান মার্ক রুটে এক যৌথ বিবৃতিতে বলেছেন, ইউক্রেইন যুদ্ধের আরো বিস্তৃতি ঘটায় এমন পদপে রাশিয়ার এড়িয়ে চলা উচিত। বুধবার ফোরিডায় অনুষ্ঠিত এক বৈঠকের পর তারা এই বিবৃতি দেন। বৈঠকে তাদের মধ্যে ইরান যুদ্ধ নিয়েও আলোচনা হয়েছে।
ট্রাম্প গত সপ্তাহে এশিয়ায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে বৈঠক করেন এবং তাদের প্রত্যেককে নিজের ‘বন্ধু’ বলে জাহির করেন। এরপর তিনি নেটো মহাসচিবের সাথে বৈঠক করলেন। আমেরিকার রিপাবলিকান নেতা ট্রাম্প পশ্চিমা মিত্রদের সমালোচক হিসেবে পরিচিত ।
যৌথ বিবৃতিতে ট্রাম্প ও রুটে বলেন, ‘ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃতভাবে যুদ্ধের পরিধি বাড়ায় এমন যেকোনো পদপে রাশিয়ার এড়িয়ে চলার গুরুত্ব এবং যত দ্রুত সম্ভব এই যুদ্ধের একটি শান্তিপূর্ণ সমাধান অর্জনের প্রয়োজনীয়তা নিয়েও আমরা আলোচনা করেছি।’ পুতিনের সাথে ট্রাম্পের বৈঠকটি যুক্তরাষ্ট্রের বিরোধী দল ডেমোক্র্যাট এবং ইউরোপীয় মিত্রদের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। ইউরোপীয় মিত্ররা ইউক্রেইন যুদ্ধ অবসানে মার্কিন সমর্থিত আলোচনায় তাদের অন্তর্ভুক্ত করার দাবি জানিয়ে আসছে।
ন্যাটোর ভেতরের উত্তেজনা প্রশমিত করতে এবং ট্রাম্পকে জোটে ধরে রাখার চেষ্টা চালিয়ে আসা রুটে বলেছেন, প্রধান পারমাণবিক শক্তিধর দেশগুলোর নেতাদের মধ্যে বৈঠক হওয়াটা একটা স্বাভাবিক বিষয়। তাদের বিবৃতি অনুযায়ী, রুটে এবং ট্রাম্প যুক্তরাষ্ট্র ও সমগ্র নেটো জোটজুড়ে প্রতিরা ব্যয় এবং বিনিয়োগ বাড়ানোর বিষয়েও কথা বলেছেন। বিবৃতিতে আরো জানানো হয়, ইউক্রেইন যুদ্ধ এবং ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরাইল যুদ্ধই ছিল দুই নেতার আলোচনার মূল বিষয়। তবে ইরান প্রসঙ্গে ঠিক কী আলোচনা হয়েছে তা জানানো হয়নি। 
ট্রাম্পের সমালোচনার শিকার ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, শান্তি আলোচনায় ইউরোপকে অবশ্যই অন্তর্ভুক্ত করতে হবে। ট্রাম্প প্রায়ই নেটোর ব্যয়, বাণিজ্য শুল্ক এবং ইরানের বিরুদ্ধে যুদ্ধে মিত্রদের অপর্যাপ্ত সমর্থনের অভিযোগ তুলে ওয়াশিংটনের পশ্চিমা ও গণতান্ত্রিক মিত্রদের সমালোচনা করেন।
জাপোরিঝিয়ায় ইউক্রেনের ড্রোন হামলায় নিহত ৫
আলজাজিরা জানায়, রাশিয়া-অধিকৃত ইউক্রেনের জাপোরিঝিয়া অঞ্চলে ইউক্রেনীয় ড্রোন হামলায় অন্তত পাঁচজন নিহত ও তিনজন আহত হয়েছেন। অন্যদিকে, ইউক্রেনের রাজধানী কিয়েভে ব্যালিস্টিক পেণাস্ত্র হামলা চালিয়েছে রুশ বাহিনী, যাতে একটি শপিং সেন্টার ও দু’টি ভবন তিগ্রস্ত এবং অন্তত সাতজন আহত হয়েছেন। বৃহস্পতিবার স্থানীয় কর্তৃপ ও আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে এসব তথ্য জানা গেছে।
জাপোরিঝিয়ায় মস্কো-নিযুক্ত গভর্নর ইয়েভগেনি বালিৎস্কি টেলিগ্রামে জানান, ভেসিওলোয়ে এলাকার একটি পার্কিং লটে ড্রোন হামলায় ওই হতাহতের ঘটনা ঘটে। এর আগে ইউক্রেনের সশস্ত্রবাহিনীর জেনারেল স্টাফ দাবি করেন, মস্কোর পূর্বে একটি প্রধান রুশ সামরিক ঘাঁটিতে হামলা চালিয়ে পেণাস্ত্র ও বোমা নিপেকারী পাঁচটি বিমান তিগ্রস্ত করা হয়েছে। এ ছাড়া বাশকোর্তোস্তান ও স্তাভ্রোপল অঞ্চলেও ড্রোন হামলা প্রতিহত করার দাবি করেছে রুশ কর্তৃপ।
কিয়েভের মেয়র ভিতালি কিৎসকো জানান, বুধবার গভীর রাতে দিনিপ্রো নদীর পূর্ব তীরে ব্যালিস্টিক পেণাস্ত্র আঘাত হানলে বাসিন্দাদের আশ্রয়কেন্দ্রে থাকার সতর্কতা জারি করা হয়। রুশ প্রতিরা মন্ত্রণালয় দাবি করেছে, রাতে কিয়েভের সামরিক-শিল্প স্থাপনায় বড় ধরনের হামলা চালানো হয়েছে। পাশাপাশি কৃষ্ণসাগরে ওডেসার দণি-পূর্বে সামরিক সরঞ্জামবাহী একটি পণ্যবাহী জাহাজেও আঘাত হানা হয়েছে বলে ইন্টারফ্যাক্স সংবাদ সংস্থা জানিয়েছে।
কিয়েভ থেকে আলজাজিরার সাংবাদিক অড্রে ম্যাকআলপাইন জানান, শীত সামনে রেখে রাশিয়া বিশেষ করে জ্বালানি স্থাপনাগুলোতে হামলা বাড়িয়েছে। যুদ্ধ শুরুর পর থেকে দফায় দফায় হামলায় ইউক্রেনের বিদ্যুৎ ও জ্বালানি সমতা যুদ্ধপূর্ব সময়ের ৪০ শতাংশের নিচে নেমে এসেছে। মস্কো থেকে সাংবাদিক ইউলিয়া শাপোভালোভা জানান, ইউক্রেনের আকাশ প্রতিরা ও সরবরাহব্যবস্থা চাপে ফেলতে এবং মনোবল ভাঙতেই বিদ্যুৎকেন্দ্রগুলোকে ল্যবস্তু করা হচ্ছে।
এদিকে বুধবার ফোরিডায় বৈঠকের পর এক যৌথ বিবৃতিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ন্যাটো প্রধান মার্ক রুটে যুদ্ধ না বাড়াতে রাশিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন। দ্রুত শান্তিপূর্ণ সমাধানের ওপর গুরুত্ব দিয়ে তারা জানান, ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃতভাবে সঙ্ঘাত বিস্তৃত হয় এমন পদপে থেকে রাশিয়াকে বিরত থাকতে হবে।
গত সপ্তাহে চীনে এক বৈঠকে ট্রাম্প রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনকে ‘আমার বন্ধু’ হিসেবে উল্লেখ করার পর এই যৌথ আহ্বান এলো। তবে ট্রাম্পের ওই মন্তব্যে আপত্তি জানিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সিএনএনকে বলেছেন, ‘আমাদের কাছে তিনি একজন খুনি।’ 
এদিকে সামারা অঞ্চলের গভর্নর ভিয়াচেস্লাভ ফেদোরিশচেভ রাতের ওই হামলাকে এক কঠিন পরীা হিসেবে অভিহিত করেছেন। তিনি জানান, আকাশ প্রতিরাব্যবস্থা ১৪৫টির বেশি ড্রোন ভূপাতিত করেছে। তবে এই হামলায় একজন নিহত হয়েছেন এবং অঞ্চলটির বেশ কয়েকটি শহরে বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এ ছাড়া রুশ বাহিনীর দখলে থাকা ইউক্রেনীয় ভূখণ্ডে অবস্থিত একটি রাডার ব্যবস্থা এবং জ্বালানি ও রসদ রাখার কয়েকটি গুদামেও আঘাত হানার দাবি করেছে কিয়েভ। ইউক্রেনের প্রতিরা মন্ত্রণালয়ের মতে, জ্বালানি ছাড়া সামরিক যান এবং গোলাবারুদ ছাড়া কামান অচল; তাই প্রতিটি সফল হামলা রাশিয়ার আক্রমণ করার সমতা কমিয়ে দেবে। ২০২২ সালে রুশ অভিযান শুরুর পর থেকে নিজস্ব অস্ত্র খাতকে শক্তিশালী করে যুদ্ধেেত্রর অনেক গভীরে নিয়মিত আঘাত হানছে ইউক্রেন। অন্যদিকে, উদ্ভূত পরিস্থিতিতে গত মঙ্গলবার রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন দেশের জ্বালানি স্থাপনাগুলোর নিরাপত্তা জোরদার করার নির্দেশ দিয়েছেন। বড় কোনো য়তি ছাড়াই দেশের জ্বালানি বাজার স্থিতিশীল রাখা সম্ভব হয়েছে দাবি করে পুতিন বলেন, ইউক্রেনের এসব হামলার পাল্টা জবাব দেয়া এখন অনিবার্য হয়ে উঠেছে। পাশাপাশি ইউক্রেনের অভ্যন্তরেও রুশ বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। গত মঙ্গলবার ও বুধবার দেশটির বিভিন্ন অঞ্চলে রাশিয়ার হামলায় ১০ জন নিহত হয়েছেন এবং জ্বালানি অবকাঠামো তিগ্রস্ত হওয়ায় হাজার হাজার মানুষ বিদ্যুৎহীন অবস্থায় রয়েছেন।
উল্লেখ্য, ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে পূর্ণমাত্রার অভিযান শুরু করে রাশিয়া এবং ওই বছরের সেপ্টেম্বরে আংশিক নিয়ন্ত্রণে থাকা জাপোরিঝিয়াকে নিজেদের ভূখণ্ড বলে দাবি করে।