পারমাণবিক অস্ত্রের ব্যবহার আরো বহুমুখী করার নির্দেশ কিম উনের
একটি পারমাণবিক গবেষণাকেন্দ্র পরিদর্শনে কিম জং উন : ইন্টারনেট।
ads


কৌশলগত পারমাণবিক অস্ত্রের ব্যবহার আরো বহুমুখী করার নির্দেশ দিয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। তিনি বলেছেন, দেশটির পারমাণবিক সমতা এখন বাস্তবে প্রতিষ্ঠিত হয়েছে।  গতকাল বৃহস্পতিবার রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবরে এ তথ্য জানানো হয়েছে।
বুধবার অজ্ঞাত একটি স্থানে পারমাণবিক অস্ত্র গবেষণাকেন্দ্র পরিদর্শনের সময় এসব কথা বলেন কিম। এর আগে একাধিকবার তিনি ঘোষণা দিয়েছেন, উত্তর কোরিয়া কখনোই তাদের পারমাণবিক অস্ত্র ত্যাগ করবে না। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সির (কেসিএনএ) বরাতে জানা গেছে, কিম বলেছেন, বিভিন্ন েেত্র ভিন্ন ভিন্ন উদ্দেশ্যে কৌশলগত পারমাণবিক অস্ত্র ব্যবহারের বিষয়ে উৎপাদন খাতকে গুরুত্ব দিতে হবে। তিনি বলেন, আধুনিক যুদ্ধে কৌশলগত পারমাণবিক অস্ত্রের সামরিক গুরুত্ব এবং সবচেয়ে বিপজ্জনক শত্রু রাষ্ট্রের সাথে সীমান্তসংলগ্ন অবস্থানের বাস্তবতা থেকে এ কাজ জরুরি হয়ে উঠেছে।
কেসিএনএ প্রকাশিত ছবিতে দেখা যায়, দুই কর্মকর্তাকে সাথে নিয়ে সারি সারি পারমাণবিক ওয়ারহেডের মতো দেখতে বস্তু পরিদর্শন করছেন কিম। বস্তুগুলোর কিছু অংশ ঝাপসা করে দেয়া হয়েছে। কয়েকটির সামনের অংশে লাল রঙ দেখা যায়। অন্য একটি ছবিতে চাকার ওপর বসানো কয়েকটি ধাতব নলাকার যন্ত্র পরীা করতে দেখা যায় তাকে। পারমাণবিক অস্ত্রের বিষয়ে নিজেদের অবস্থান পুনর্ব্যক্ত করে কিম বলেন, উত্তর কোরিয়ার সার্বভৌমত্ব নিশ্চিত করার মূল ভিত্তি হলো পারমাণবিক নীতি। দেশটির সর্বোচ্চ আইনে এই নীতি অন্তর্ভুক্ত রয়েছে।
তিনি আরো বলেন, কেউ তাদের সংবিধানের বিরুদ্ধে যেতে বাধ্য করতে পারে না বা সংবিধান পরিবর্তনের চেষ্টা করার অধিকারও কারো নেই। তার ভাষায়, উত্তর কোরিয়ার পারমাণবিক সমতা এখন বাস্তবে পরিণত হয়েছে। ২০২৩ সালে উত্তর কোরিয়া তাদের সংবিধানে পারমাণবিক অস্ত্রনীতি অন্তর্ভুক্ত করে। এর এক বছর আগে দেশটি একটি আইন পাস করে, যেখানে পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্র হিসেবে নিজেদের মর্যাদাকে অপরিবর্তনীয় ঘোষণা করা হয়।
এ দিকে উত্তর-পূর্ব এশিয়ায় অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের নিরাপত্তা জোট ‘অকাস’-এর মতো ব্যবস্থা গড়ে তোলার চেষ্টা করছে ওয়াশিংটন বলে অভিযোগ করেছেন কিম। তার দাবি, আঞ্চলিক মিত্রদের পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন সংগ্রহে উৎসাহিত করছে যুক্তরাষ্ট্র। দণি কোরিয়ার এমন সাবমেরিন সংগ্রহের উদ্যোগেরও সমালোচনা করেন তিনি। ধারণা করা হয়, উত্তর কোরিয়ার হাতে কয়েক ডজন পারমাণবিক অস্ত্র রয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত আগস্টে বলেছিলেন, দেশটির কাছে ৫৭টি ‘অত্যন্ত শক্তিশালী’ পারমাণবিক অস্ত্র রয়েছে। অন্য দিকে দণি কোরিয়ার হিসাবে উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্রের সংখ্যা ৮০ থেকে ১২০টির মধ্যে।