শাহজাদপুরে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং মতবিনিময় সভা
ads

প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় শরীয়াহ্আধুনিক ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়া, এজেন্ট ব্যাংকিং কার্যক্রম সম্প্রসারণ এবং গ্রাহকসেবার মানোন্নয়নের ল্েয সিরাজগঞ্জের শাহজাদপুরে মতবিনিময় সভা ও উঠান বৈঠকের আয়োজন করেছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি। গতকাল বৃহস্পতিবার শাহজাদপুরের পিপিডি ট্রাস্টের সেমিনার কে আয়োজিত এ সভায় শাহজাদপুর শাখার আওতাধীন ১৪টি এজেন্ট আউটলেটের মালিক, আউটলেটে কর্মরত ব্যাংক কর্মকর্তাবৃন্দ এবং শাখার কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।
সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ আমিনুল ইসলাম ভূঁঞা। বিশেষ অতিথি হিসেবে ছিলেন ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হেড অব এজেন্ট ব্যাংকিং মোঃ মাইনুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাহজাদপুর শাখার ব্যবস্থাপক মোঃ মেসবাহুল মনির। বিজ্ঞপ্তি।