ঢাকায় শুরু হয়েছে ৩ দিনের ইলেকট্রিক ভেহিকল ও মোবিলিটি প্রদর্শনী
ads

২৬ নভেম্বর, ২০২৬ সেভর ইন্টারন্যাশনাল লিমিটেডের আয়োজনে আন্তর্জাতিক কনভেনশন সেন্টার বসুন্ধরায় (আইসিসিবি) তিন দিনের ‘বাংলাদেশ ইলেকট্রিক ভেহিকল ও মোবিলিটি প্রদর্শনী বিইভিএমএক্স ২০২৬’ আন্তর্জাতিক প্রদর্শনীর তৃতীয় আসর শুরু হয়েছে। প্রদর্শনীতে দেশী-বিদেশী প্রতিষ্ঠানগুলোর ইলেকট্রিক গাড়ি, বাইক, স্কুটার, চার্জিং সলিউশন, স্মার্ট মোবিলিটি, এনার্জি স্টোরেজ, ব্যাটারি প্রযুক্তি, গ্রিন প্রযুক্তি প্রদর্শিত হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সড়ক পরিবহন ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বিশেষ অতিথি ছিলেন মিস ভিভিয়ান হুয়াং ভাইস প্রেসিডেন্ট ও সেক্রেটারি জেনারেল, ওভারসিজ চায়নিজ অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশ (ওসিএআইবি), হান জিংচাও, সভাপতি, চায়নিজ এন্টারপ্রাইজেস অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশ (সিইএবি), ট্রেড অ্যান্ড সার্ভিস শাখা, লি শিয়াও, পরিচালক, ইউনান কমার্শিয়াল রিপ্রেজেন্টেটিভ অফিস ইন বাংলাদেশ, মো: খোরশেদ আলম, সভাপতি, বাংলাদেশ-চীন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিসিসিসিআই), মো: আরফাতুর রহমান (আপেল), সহসভাপতি, বাংলাদেশ-মালয়েশিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিএমসিসিআই), মো: জাকির হোসসান, পরিচালক (এনফোর্সমেন্ট) (যুগ্মসচিব), বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপ (বিআরটিএ) এবং মো: ফয়েজুল আলম, ব্যবস্থাপনা পরিচালক, সেভর ইন্টারন্যাশনাল লিমিটেড।
এ প্রদর্শনী ২৬ নভেম্বর থেকে ২৮ নভেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে। বিজ্ঞপ্তি।