
জাতীয় পর্যায়ে প্রাণিসম্পদ খাতে অবদানের স্বীকৃতিস্বরূপ ‘জাতীয় প্রাণিসম্পদ পদক ২০২৬’ পেয়েছে আকিজ এগ্রো ফিড লিমিটেড। দেশের প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, মানসম্মত প্রাণিখাদ্য উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ ও বাজারজাতকরণে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ রৌপ্য পদক অর্জন করল শিল্পগ্রুপ আকিজ রিসোর্সের অঙ্গপ্রতিষ্ঠানটি।
প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে আকিজ এগ্রো ফিড লিমিটেডের পে পুরস্কার গ্রহণ করেন আকিজ রিসোর্সের ব্যবস্থাপনা পরিচালক শেখ জসিম উদ্দিন। বুধবার রাজধানীর শেরেবাংলা নগরের পুরাতন বাণিজ্য মেলার মাঠে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে এই পুরস্কার দেয়া হয়।
এ সময় আকিজ এগ্রো ফিড লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এটিএম হাবিব উল্লাহ, আকিজ রিসোর্সের চিফ বিজনেস ডেভেলপমেন্ট অফিসার মোহাম্মদ তৌফিক হাসান, আকিজ এগ্রো ফিড লিমিটেডের হেড অব অপারেশন্স মো: শাহীন শরীফ, হেড অব প্ল্যান্ট ইঞ্জিনিয়ার মো: আবদুল হাকিম এবং আকিজ রিসোর্সের ইএসজি অ্যান্ড সাসটেইনেবিলিটি লিড মো: রাহাজুল আমীন, আকিজ এগ্রো ফিড লিমিটেডের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মো: আরিফুল হকসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









