নারী শিার্থীদের কর্মসংস্থানে শিল্পপ্রতিষ্ঠানের সাথে সহযোগিতা বাড়ানোর আহ্বান
ads

উচ্চশিা শেষে নারী শিার্থীদের কর্মসংস্থান ও স্বাবলম্বী হওয়ার সুযোগ বাড়াতে বিশ্ববিদ্যালয়গুলোর সাথে শিল্পপ্রতিষ্ঠানের সহযোগিতা জোরদারের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য প্রফেসর ড. নিয়াজ আহমেদ চৌধুরী। উইমেন স্কলার্স নেটওয়ার্কের জন্য বিশ্ববিদ্যালয়গুলোর প্রস্তাবে নারীর কর্মসংস্থান ও নেতৃত্বের সুযোগ তৈরির বাস্তব পরিকল্পনা রাখার ওপর তিনি গুরুত্ব দেন।
গতকাল বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্সে উইমেন স্কলার্স নেটওয়ার্ক (ডব্লিউএসএন) গঠনে প্রস্তাব আহ্বানবিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। শিা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিা বিভাগের আওতায় ইউজিসি বাস্তবায়নাধীন হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) প্রকল্প এ কর্মশালার আয়োজন করে। এতে দেশের ৪০টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মনোনীত নারী শিক এবং ইউজিসি ও হিট প্রকল্পের কর্মকর্তারা অংশ নেন।
বিশেষ অতিথির বক্তব্যে শিা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিা বিভাগের উপসচিব শাহিনা পারভীন বলেন, নারী শিার্থীদের চাকরির জন্য প্রয়োজনীয় দতা অর্জন ও পেশাগত যোগাযোগ গড়ে তুলতে এ নেটওয়ার্ককে ভূমিকা রাখতে হবে। তিনি নারীর আর্থিক স্বাধীনতার ওপর গুরুত্ব দেন এবং কর্মেেত্র বৈষম্য দূর করার আলোচনায় পুরুষ সহকর্মীদেরও সম্পৃক্ত করার আহ্বান জানান।
স্বাগত বক্তব্যে হিট প্রকল্পের উপপ্রকল্প পরিচালক ও ডব্লিউএসএন উইংয়ের প্রধান প্রফেসর ড. নাজমিন আফরোজ বলেন, বিশ্ববিদ্যালয়ের নারী শিক ও শিার্থীদের গবেষণা, প্রকাশনা, নেতৃত্ব ও কর্মসংস্থানের সুযোগ বাড়াতে এ জাতীয় নেটওয়ার্ক গড়ে তোলা হবে। প্রতিযোগিতামূলক প্রক্রিয়ায় প্রস্তাব মূল্যায়ন করে একটি নেটওয়ার্ক হাব ও ২০টি নেটওয়ার্ক নোড নির্বাচন করা হবে। হাবের জন্য সর্বোচ্চ চার কোটি টাকা এবং প্রতিটি নোডের জন্য সর্বোচ্চ এক কোটি টাকা অনুদানের সুযোগ রয়েছে। বিজ্ঞপ্তি।