
স্থানীয় উন্নয়নকে ত্বরান্বিত করতে তরুণদের সৃজনশীল উদ্যোগ, সামাজিক দায়বদ্ধতা ও সম্মিলিত অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেছেন চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীম। তিনি বলেন, তরুণদের শক্তি, উদ্ভাবনী চিন্তা ও স্বেচ্ছাসেবী উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনার পাশাপাশি উন্নয়ন কার্যক্রমকে আরো গতিশীল করতে পারে। এসডিজি ইয়ুথ ফোরাম আয়োজিত ‘এসডিজি ফেস্টিভ্যাল অব অ্যাকশন ২০২৬’-এর উদ্যোগ ও কর্মপরিকল্পনা সম্পর্কে অবহিতকরণকালে তিনি এসব কথা বলেন। আগামী ২০ থেকে ২৬ ডিসেম্বর চট্টগ্রামে সপ্তাহব্যাপী অনুষ্ঠিত হবে ‘এসডিজি ফেস্টিভ্যাল অব অ্যাকশন ২০২৬’। এ উৎসবে পরিবেশ সংরণ, যুব নেতৃত্ব, প্লাস্টিক দূষণ প্রতিরোধ, স্বাস্থ্য, উদ্ভাবন, পরিচ্ছন্ন জ্বালানি ও সামাজিক অংশগ্রহণসহ টেকসই উন্নয়ন ল্যমাত্রার বিভিন্ন বিষয় নিয়ে কর্মসূচি বাস্তবায়িত হবে। এ সময় উপস্থিত ছিলেন এসডিজি ইয়ুথ ফোরামের সভাপতি নোমান উল্লাহ বাহার, সমন্বয়ক কে. এম. ফোরকান, এক টাকায় বৃরোপণের সভাপতি শেখ আবদুল্লাহ ইয়াছিন, ওয়ান ম্যান আর্মির পাবলিক রিলেশনস সেক্রেটারি ফারদিন পারভেজ, এসডিজি ইয়ুথ ফোরামের সদস্য সামিউল আকরাম, ইমাম আহমেদ, আবদুল্লাহ আল আসাদুজ্জামান জনি প্রমুখ। বিজ্ঞপ্তি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









