ইউআইইউতে ন্যাশনাল ক্যারিয়ার ফেয়ার অনুষ্ঠিত
ads


ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) ডিরেক্টরেট অব ক্যারিয়ার কাউন্সেলিং অ্যান্ড স্টুডেন্ট অ্যাফেয়ার্সের (ডিসিসিএসএ) উদ্যোগে দিনব্যাপী রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস প্রেজেন্টস ‘ইউআইইউ ন্যাশনাল ক্যারিয়ার ফেয়ার ২০২৬’ বুধাবর ইউআইইউ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। শিক্ষার্থী ও গ্র্যাজুয়েটদের কর্মসংস্থানের সুযোগ তৈরি, পেশাগত দক্ষতা উন্নয়ন এবং সম্ভাব্য নিয়োগকর্তাদের সাথে সরাসরি যোগাযোগের সুযোগ করে দেয়াই ছিল এ আয়োজনের মূল উদ্দেশ্য। ক্যারিয়ার ফেয়ারের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউআইইউ বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান এবং ইউনাইটেড গ্রুপের চিফ অ্যাডভাইজার হাসান মাহমুদ রাজা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনাইটেড গ্রুপের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর মাইনুদ্দীন হাসান রশীদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউআইইউর ভিসি প্রফেসর ড. মো: আবুল কাশেম মিয়া। এ সময় উপস্থিত ছিলেন ইউনাইটেড গ্রুপের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর নিজামউদ্দীন হাসান রশীদ। বিজ্ঞপ্তি।