
স্মার্টফোন কেনার সময় ক্যামেরা, ব্যাটারি, প্রসেসর ও দাম দেখে সিদ্ধান্ত নেন বেশির ভাগ ক্রেতা। তবে ফোন কেনার পর কোনো সমস্যা দেখা দিলে মেরামতের সুবিধা, আসল যন্ত্রাংশ ও ওয়ারেন্টি সেবা পাওয়াও সমান গুরুত্বপূর্ণ। বিশেষ করে দীর্ঘদিন একটি ফোন ব্যবহার করতে চাইলে নির্ভরযোগ্য বিক্রয়োত্তর সেবার প্রয়োজন হয়।
গ্রাহকদের সহজেই নিরবচ্ছিন্ন সেবা দেয়ার কথা মাথায় রেখে বাংলাদেশে বিক্রয়োত্তর সেবার পরিধি বাড়িয়েছে গ্লোবাল স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স। ২০১৬ সালে দেশের বাজারে যাত্রা শুরুর আগেই ১১টি সার্ভিস সেন্টার স্থাপন করেছিল প্রতিষ্ঠানটি। বর্তমানে তাদের অফিসিয়াল বিক্রয়োত্তর সেবাদাতা প্রতিষ্ঠান কার্লকেয়ারের মাধ্যমে দেশের বিভিন্ন এলাকায় গ্রাহকসেবা দেয়া হচ্ছে।
ইনফিনিক্সের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের নভেম্বর পর্যন্ত বাংলাদেশে কার্লকেয়ারের ৭৪টি সার্ভিস পয়েন্ট রয়েছে। এর মধ্যে ১৪টি ফ্ল্যাগশিপ ও ২০টি প্রিমিয়াম সার্ভিস সেন্টার। ফলে রাজধানী ও বড় শহরের বাইরেও বিভিন্ন এলাকার গ্রাহকেরা স্বল্প সময়ের মধ্যেই ফোন মেরামত ও প্রয়োজনীয় সেবা নিতে পারছেন।
কার্লকেয়ারের সার্ভিস সেন্টারগুলোতে ফোনের যেকোনো সমস্যা পরীক্ষা, হার্ডওয়্যার মেরামত, সফটওয়্যার আপডেট ও ওয়ারেন্টি সেবা পাওয়া যায়। মেরামতের ক্ষেত্রে আসল যন্ত্রাংশ ব্যবহার করা হয়, যা ফোনের কার্যক্ষমতা ও মান বজায় রাখতে সহায়তা করে।
গ্রাহকদের সুবিধার জন্য অনলাইনেও বেশ কিছু সেবা কার্যক্রম চালু রয়েছে। কার্লকেয়ারের ওয়েবসাইট ও অ্যাপ থেকে কাছের সার্ভিস সেন্টারের ঠিকানা জানা, ফোনের ওয়ারেন্টির মেয়াদ যাচাই এবং সার্ভিসিংয়ের জন্য অ্যাপয়েন্টমেন্ট নেয়া যায়। এমনকি সার্ভিসিংয়ের জন্য জমা দেয়া ফোনের কাজ কত দূর এগিয়েছে, তা-ও দেখা যায়। প্রয়োজনে হটলাইন ও হোয়াটসঅ্যাপের মাধ্যমেও যোগাযোগ করতে পারেন গ্রাহকেরা। বিজ্ঞপ্তি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









