
সৌরবিদ্যুৎ সম্প্রসারণে সরকারের শুল্ক অব্যাহতি ও নীতিগত সহায়তার সুফল ভোক্তা পর্যায়ে কতটা পৌঁছাচ্ছে, তা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। এ ছাড়া আমদানিতে প্রশাসনিক জটিলতা, ভ্যাট, পুরনো প্রযুক্তির ব্যবহার, ব্যাটারির মাননিয়ন্ত্রণ এবং সরকারি দরপত্রে নির্দিষ্ট ব্র্যান্ডের শর্তারোপ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন খাতসংশ্লিষ্টরা। এসব ক্ষেত্রে কার্যকর ব্যবস্থা না নিলে ভবিষ্যতে প্রযুক্তিগত বর্জ্য ও আর্থিক ক্ষতির ঝুঁকি বাড়তে পারে বলে সতর্ক করা হয়েছে।
গত মঙ্গলবার ঢাকা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে সরকারি-বেসরকারি ভবনে সৌরবিদ্যুৎ স্থাপন ত্বরান্বিত করার লক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা বলেন বাংলাদেশ রেফ্রিজারেশন অ্যান্ড এয়ারকন্ডিশনিং মার্চেন্টস অ্যাসোসিয়েশনের (ব্রামা) সভাপতি ও সিমপ্লেক্স করপোরেশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ারুল ইসলাম। তিনি বলেন, আমদানি শুল্ক অব্যাহতি থাকলেও কাস্টমসের প্রক্রিয়াগত জটিলতা ও ভোক্তা পর্যায়ে ভ্যাটের কারণে পণ্যের দাম কমানোর সুযোগ সীমিত হচ্ছে। পাশাপাশি নতুন ব্যাটারির সাথে পুরনো বা নিম্নমানের সেল ব্যবহারের অভিযোগ তুলে সৌরবিদ্যুৎ সরঞ্জাম আমদানিতে আন্তর্জাতিক সংস্থার মাধ্যমে বাধ্যতামূলক থার্ড পার্টি প্রি-শিপমেন্ট ইন্সপেকশন চালুর দাবি জানান তিনি। বিজ্ঞপ্তি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









