আইআইইউসিতে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু
ads


আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামে (আইআইইউসি) বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট অ্যাফেয়ার্স ডিভিশনের আয়োজনে সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের সেমিনার হলে এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। প্রতিযোগিতার প্রথম দিনে কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ হাসমত আলী। এ সময় উপস্থিত ছিলেন স্টুডেন্ট অ্যাফেয়ার্স ডিভিশনের পরিচালক মোহাম্মদ মামুনুর রশীদ, অতিরিক্ত পরিচালক বিশিষ্ট গীতিকার ও সুরকার চৌধুরী গোলাম মাওলা, উপপরিচালক মোহাম্মদ মাহফুজুল ইসলাম চৌধুরী এবং প্রশাসনিক কর্মকর্তা মূকাভিনেতা হোসনে মুরাদ তারিফ। এবারের প্রতিযোগিতায় আবৃত্তি, দেশাত্মবোধক ও ইসলামী গান, অভিনয়, মরমি গান, আঞ্চলিক ভাষায় মুক্ত বিতর্ক এবং বাংলা ও ইংরেজি বক্তৃতাসহ বিভিন্ন সাংস্কৃতিক আয়োজন রয়েছে। বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও ছাত্রীদের জন্য পৃথকভাবে এসব প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে। আগামী ৫ ডিসেম্বর এ প্রতিযোগিতা শেষ হওয়ার কথা রয়েছে। বিজ্ঞপ্তি।