কর্মসংস্থান ব্যাংকে ১,০০০ কোটি টাকার ঋণ কর্মসূচি উদ্বোধন
ads


বাস্তব অভিজ্ঞতাসম্পন্ন ও প্রশিক্ষণপ্রাপ্ত বেকার যুবদের মৎস্য ও প্রাণিসম্পদ খাতে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের এক হাজার কোটি টাকার ঋণ কর্মসূচি উদ্বোধন করেছে কর্মসংস্থান ব্যাংক। ব্যাংকের প্রধান কার্যালয়ে বুধবার ‘বাংলাদেশ ব্যাংক মৎস্য ও প্রাণিসম্পদ ঋণ কর্মসূচি-২০২৬’ শীর্ষক কর্মসূচির উদ্বোধন করা হয়। কর্মসংস্থান ব্যাংকের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান ও সাবেক সচিব ড. এ এফ এম মতিউর রহমান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন এবং এবং ছয়জন উদ্যোক্তার মাঝে ঋণের চেক হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এনজিও-বিষয়ক ব্যুরোর মহাপরিচালক (সচিব) ও কর্মসংস্থান ব্যাংকের পরিচালনা বোর্ডের পরিচালক ডক্টর মোহাম্মদ জকরিয়া, বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান, পরিচালনা বোর্ডের পরিচালক তালুকদার সালাহউদ্দীন আহমাদ এবং কর্মসংস্থান ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক অরুন কুমার চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কর্মসংস্থান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) পারভীন আকতার। বিজ্ঞপ্তি।