
দেশের ডিজিটাল সেন্টারগুলোর পরিচালনায় অভিন্ন মান নিশ্চিত করতে শিগগিরই প্রকাশ করা হবে আদর্শ কার্যপদ্ধতি (এসওপি) ও সমন্বিত নীতিমালা। এর মাধ্যমে কেন্দ্রগুলোর বিদ্যমান সমস্যা সমাধান, উদ্যোক্তাদের কর্মপরিবেশের উন্নয়ন, সেবার মান বৃদ্ধি এবং আর্থিকভাবে টেকসই বিকাশের পথ সুগম হবে। পাশাপাশি সরকারের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী, নাগরিকদের বাড়ির দুই কিলোমিটারের মধ্যে সেবা পৌঁছে দিতে রুরাল ডিজিটাল সেন্টার প্রতিষ্ঠার প্রস্তাবিত রূপরেখা তুলে ধরা হয়েছে। মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে ডিজিটাল সেন্টারবিষয়ক জাতীয় কর্মশালা ও নীতিসংলাপে এসব তথ্য তুলে ধরা হয়। মন্ত্রিপরিষদ বিভাগ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং স্থানীয় সরকার বিভাগের সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করে এসপায়ার টু ইনোভেট (এটুআই) ও ইউএনডিপি বাংলাদেশ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) মিজথফারাহ শাম্মী, এনডিসি। সভাপতিত্ব করেন এটুআইয়ের প্রকল্প পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) ও অতিরিক্ত সচিব মোহাম্মদ আনোয়ার উদ্দিন। আরো উপস্থিত ছিলেন- তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের যুগ্মসচিব মো. মজিবর রহমান, স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব মো. আলমগীর হোসেন, এটুআইয়ের হেড অব প্রোগ্রাম ম্যানেজমেন্ট সামস উল আরেফিন খান, ইউএনডিপির সহকারী আবাসিক প্রতিনিধি আনোয়ারুল হক প্রমুখ। বিজ্ঞপ্তি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









