
নিজস্ব প্রতিবেদক
এমপিওভুক্ত বেসরকারি স্কুল-কলেজের নারী শিক্ষকদের আমরণ অনশনে সংহতি ও সহমর্মিতা জানিয়েছেন সংসদ সদস্য মারদিয়া মমতাজ। গতকাল বুধবার সন্ধ্যায় জাতীয় প্রেস ক্লাবের সামনে অনশনরত শিক্ষকদের সাথে কথা বলেন তিনি। এ সময় তিনি শিক্ষকদের দাবির বিষয়ে সংশ্লিষ্টদের সাথে কথা বলে সমাধানের চেষ্টা করবেন বলে আশ্বাস দেন। অনশনরত শিক্ষকদের উদ্দেশে মারদিয়া মমতাজ বলেন, আমরা কথা বলছি, দেখি চেষ্টা করি কি হয়। আপনারা অসুস্থ হয়ে গেছেন, বাচ্চাসহ এখানে আছেন কষ্ট করে। শীতের সময় বাচ্চাসহ এখানে না থাকা ভালো, কষ্ট হয়। আবার কালকে আসেন, কথা বলেন, চেষ্টা করেন। দেখা যাক কি হয়।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









