
সিলেট ব্যুরো
সিলেটের জকিগঞ্জ উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়ের করা মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে সিলেটের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৩য় আদালতের বিচারক এ আদেশ দেন। তথ্যটি নিশ্চিত করেছেন বাদিপক্ষের আইনজীবী ও মহানগর দায়রা জজ আদালতে অতিরিক্ত সরকারি কৌঁসুলি (এপিপি) অ্যাডভোকেট আব্দুল মুকিত অপি।
কারাগারে পাঠানো আসামিরা হলেন+ মো: আবুল হোসেন খাঁন (৫০), বিলাল আহমদ (৪০), মোস্তফা উদ্দিন (৩৫), লোকমান মিয়া (৩৭), মইয়ব আলী (৪৫), নাজির আহমদ (৩০), ছলু মিয়া ওরফে আব্দুছ সালাম (৪২), আহমদ আলী বলাই ওরফে আলী আহমদ (২৮), হানাই মিয়া ওরফে আব্দুল হান্নান (৪০), হোছন মিয়া (৩৭), সুন্দর আলী আলাউদ্দিন, আব্দুল কাইয়ুম (৩৭), শামীম আহমদ (৩৭), আব্দুল বাছিত (৩০), নোমান উদ্দিন চৌধুরী (৪৫), মো: জামিল আহমদ (৩০), মো: আব্দুস শুকুর (৪৫), আ: মুমিন (৩০), মো: নিজাম উদ্দিন (৩৫), সুজন আহমদ (৩০), দেলোয়ার হোসেন (২৯), বিপ্লব আহমদ (২৮), রাহেল আহমদ (২৬), আব্দুর রহিম (৪৫) ও ইসলাম উদ্দিন (৪৫)। বাদির অভিযোগ অনুযায়ী, চাল লুটের খবর পেয়ে জকিগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ৩১১ বস্তা চালসহ ট্রাকটি জব্দ করে এবং চালক ও হেলপারকে থানায় নিয়ে যায়। পরে উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের যোগসাজশে উল্টো বাদিকেই জকিগঞ্জ থানার একটি মামলায় আসামি করে গ্রেফতার দেখানো হয়।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









