
বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির (বিইউএফটি) স্থায়ী ক্যাম্পাসে তিন দিনব্যাপী ‘বিইউএফটি ইন্টারন্যাশনাল মডেল ইউনাইটেড নেশনস (বিইউএফটিআইমুন) ২০২৬’-এর চতুর্থ আসর শেষ হয়েছে ২১ নভেম্বর। ১৯ থেকে ২১ নভেম্বর পর্যন্ত আয়োজিত এ সম্মেলনের আয়োজন করে বিইউএফটি মডেল ইউনাইটেড নেশনস অ্যাসোসিয়েশন (বিইউএফটিমুন)। এবারের সম্মেলনের প্রতিপাদ্য ছিল ‘বিভক্তি ও ভূরাজনৈতিক পুনর্বিন্যাসের যুগে সার্বভৌমত্ব, সংহতি এবং বৈশ্বিক অর্থনৈতিক সহযোগিতার পুনর্গঠন’। সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হোটেল আমিরস অ্যান্ড রেসিডেন্স ও তোসি নিট ফেব্রিকস লিমিটেডের চেয়ারম্যান আনোয়ার হোসেন আনু। বিশেষ অতিথি ছিলেন বিইউএফটির জনসংযোগ বিভাগের পরিচালক মুহাম্মদ ইমতিয়াজ। সম্মেলনের দ্বিতীয় দিনে আয়োজন করা হয় সাংস্কৃতিক সন্ধ্যা। এতে অংশগ্রহণকারীরা নিজেদের সাংস্কৃতিক বৈচিত্র্য ও সৃজনশীলতা তুলে ধরেন। ২১ নভেম্বর অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিইউএফটির ভারপ্রাপ্ত প্রোভিসি অধ্যাপক ড. মো: আলমগীর হোসেন। সম্মানিত অতিথি ছিলেন পূবালী ব্যাংক পিএলসির উপমহাব্যবস্থাপক (ডিজিএম) হাফিজুর রহমান শারদার। পরে অতিথি, প্রতিনিধি ও আয়োজকদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় ‘ডিপ্লোম্যাটস ডিনার’। বিজ্ঞপ্তি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









