অগ্রণী ব্যাংকের নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালককে পরিচালনা পর্ষদের শুভেচ্ছা
ads


অগ্রণী ব্যাংক পিএলসির নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক নূর মোহাম্মদকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ। ২৪ নভেম্বর অনুষ্ঠিত ব্যাংকের পরিচালনা পর্ষদের ১০৪২তম সভায় চেয়ারম্যান তাকে ফুল দিয়ে বরণ করে নেন। এ সময় ব্যাংকের পরিচালক মুজাফফর আহম্মদ; এফসিএমএ, মো: ফজলুল বারী, মো: সাঈদ কুতুব, মো: আসাদুজ্জামান ও হোসনেআরা বেগম, বাংলাদেশ ব্যাংকের পর্যবেক্ষক  মো: সিরাজুল ইসলাম এবং ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালকগণসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জনাব নূর মোহাম্মদ গত ২৩ নভেম্বর অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগদান করেন। বিজ্ঞপ্তি।