
ফেলে দেয়া ছানার পানি থেকে পুষ্টিসমৃদ্ধ পানীয় উদ্ভাবনের জন্য জাতীয় প্রাণিসম্পদ পদক ২০৬৬-এর জন্য মনোনীত হয়েছেন চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) অধ্যাপক ড. এ কে এম হুমায়ুন কবির।
প্রস্তাবিত কর্মসূচি অনুযায়ী, আগামীকাল ২৬ নভেম্বর ঢাকার আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র সংলগ্ন পুরনো বাণিজ্য মেলার মাঠে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জল্লার তারেক রহমানের উপস্থিতিতে জাতীয় প্রাণিসম্পদ পদক ২০২৬ প্রদান করার কথা রয়েছে। বাংলাদেশে ছানা ও পনির উৎপাদনের পর বিপুল পরিমাণ ছানার পানি বর্জ্য হিসেবে ফেলে দেয়া হয়, যা পরিবেশ দূষণ ও মূল্যবান সম্পদের অপচয় ঘটায়। অথচ এই ছানার পানিতে ল্যাকটোজ, উচ্চমানের প্রোটিন, সামান্য চর্বিসহ বিভিন্ন ভিটামিন ও খনিজ উপাদান থাকে। এ সমস্যা সমাধানে অধ্যাপক ড. এ কে এম হুমায়ুন কবিরের নেতৃত্বে গবেষকরা ‘দুগ্ধ উপজাত (ছানায় পানি) পুনর্মূল্যায়ন প্রযুক্তি’ উদ্ভাবন করেছেন, যার মাধ্যমে ফেলে দেয়া ছানার পানি থেকে পুষ্টিসমৃদ্ধ গাঁজনকৃত পানীয় তৈরি করা হয়েছে।
গবেষণাটি ২০২৫ সালে একটি স্বীকৃত বৈজ্ঞানিক গবেষণা সাময়িকীতে প্রকাশিত হয়। উদ্ভাবনটি বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬-এও উপস্থাপিত হয়েছে। এ গবেষণা নিয়ে দেশের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমে একাধিক সংবাদ ও প্রতিবেদন প্রকাশিত হয়েছে। ইতোমধ্যে এ প্রযুক্তির ওপর চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকার ২০০ জনের বেশি খামারি ও উদ্যোক্তাকে প্রশিক্ষণ দেয়া হয়েছে।
২৫ বছরের বেশি সময় ধরে শিক্ষকতা ও গবেষণায় যুক্ত অধ্যাপক হুমায়ুন কবিরের ৫০টির বেশি গবেষণাপত্র প্রকাশিত হয়েছে। তার একক-লেখক গ্রন্থ ‘মিল্ক অ্যান্ড ডেইরি ফুডস : নিউট্রিশন, প্রসেসিং অ্যান্ড হেলদি এজিং’ ২০২৪ সালে আন্তর্জাতিক প্রকাশনা সংস্থা সিআরসি প্রেস থেকে প্রকাশিত হয়। বইটি যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব জর্জিয়ায় উচ্চ শিক্ষার পাঠদানে ব্যবহৃত হচ্ছে এবং বিশ্বের বিভিন্ন দেশে একাডেমিক মহলে পরিচিতি পেয়েছে। বিজ্ঞপ্তি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









