সিইও-ম্যানেজিং ডিরেক্টর অব দ্য ইয়ার সম্মাননা পেলেন স্বপ্নের এমডি সাব্বির হাসান নাসির
ads


বাংলাদেশ সি-স্যুট অ্যাওয়ার্ডস ২০২৬-এ ‘সিইও-ম্যানেজিং ডিরেক্টর অব দ্য ইয়ার’ সম্মাননা অর্জন করেছেন রিটেইল চেইন শপ ‘স্বপ্ন’ এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সাব্বির হাসান নাসির। গত ২৩ নভেম্বর রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের পক্ষ থেকে তাকে এই মর্যাদাপূর্ণ পুরস্কার দেয়া হয়। দেশের ব্যবসা ও করপোরেট নেতৃত্বে অসামান্য অবদান এবং উৎকর্ষের স্বীকৃতি হিসেবে তিনি এ পুরস্কার লাভ করেন। 
এই সম্মাননা সাব্বির হাসান নাসিরের দীর্ঘ কর্মজীবন, ব্যবসায়িক প্রবৃদ্ধি এবং দেশের আধুনিক খুচরা বিক্রয় খাতের বিকাশে তার ভূমিকার স্বীকৃতি। তার নেতৃত্বে এসিআই লজিস্টিকস লিমিটেডের খুচরা বিক্রয় প্রতিষ্ঠান স্বপ্ন দেশজুড়ে কার্যক্রম সম্প্রসারণ করেছে। একইসাথে ভোক্তা, স্থানীয় উদ্যোক্তা, কৃষক ও সরবরাহকারীদের মধ্যে সংযোগ তৈরিতে কাজ করছে প্রতিষ্ঠানটি।
পুরস্কার অর্জনের প্রতিক্রিয়ায় সাব্বির হাসান নাসির বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম, সম্মানিত বিচারকমণ্ডলী ও আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, ‘পুরস্কারে একজনের নাম লেখা থাকে, অথচ এর পেছনে থাকে হাজারো মানুষের শ্রম, ত্যাগ, বিশ্বাস ও ভালোবাসা।’ এ অর্জনের পেছনে স্বপ্ন পরিবারের সদস্য, সম্মানিত শেয়ারহোল্ডার, সরবরাহকারী, ফ্র্যাঞ্চাইজি, ব্যবসায়িক অংশীদার এবং অসংখ্য ক্রেতার অবদানের কথা বিশেষভাবে উল্লেখ করেন তিনি। বিজ্ঞপ্তি।