
বান্দরবানের থানচি উপজেলার দুর্গম তিন্দু সরকারি নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ ও শিক্ষাসামগ্রী বিতরণ করেছে সাফওয়ান বসুন্ধরা গ্লোবাল (এসবিজি)। প্রতিষ্ঠানের পক্ষ থেকে শিক্ষার্থীদের হাতে নতুন ব্যাগ, খাতা-কলমসহ প্রয়োজনীয় উপকরণ তুলে দেয়া হয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক বামং খিয়াং মিংলেন জানান, বর্তমানে প্রতিষ্ঠানটিতে ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত ৫৬ জন শিক্ষার্থী পড়ছে। সুবিধাবঞ্চিত পরিবারের এসব শিক্ষার্থীর পাশে দাঁড়ানোয় তিনি এসবিজির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। শিক্ষার্থীরা নতুন শিক্ষাসামগ্রী পেয়ে উচ্ছ্বসিত।
এসবিজির এক্সটার্নাল অ্যাফেয়ার্স অ্যান্ড প্রেস মিডিয়া কো-অর্ডিনেটর মাসুদুর রহমান বলেন, বিষয়টি জানার পর চেয়ারম্যান সাফওয়ান সোবহান তাৎক্ষণিকভাবে শিক্ষার্থীদের সহায়তায় উদ্যোগ নেয়ার নির্দেশ দেন। বসুন্ধরা গ্রুপের এ ধরনের সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তিন্দু ও আশপাশের প্রায় ১৯ কিলোমিটার এলাকার মধ্যে আর কোনো মাধ্যমিক বিদ্যালয় নেই। রিমাক্রি, বলিপাড়া ও থানচি সদর ইউনিয়নের দুর্গম এলাকা থেকেও শিক্ষার্থীরা পাহাড়ি পথ ও সাঙ্গু নদী পাড়ি দিয়ে এখানে আসে। জুমচাষ ও দিনমজুরির ওপর নির্ভরশীল পরিবারগুলোর পক্ষে নিয়মিত শিক্ষা উপকরণ কেনা কঠিন হওয়ায় অনেক শিক্ষার্থী ঝরে পড়ে।
তিন্দু ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মং প্রু অং মারমার দান করা এক একর জমিতে ২০২০ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। শুরুতে আর্থিক সঙ্কটে স্কুল বন্ধ হওয়ার উপক্রম হলে প্রধান শিক্ষক বামং খিয়াং মিংলেন ২০২৬ সালের মার্চ ও এপ্রিল মাসে সাঙ্গু নদীতে নৌকা চালিয়ে সহকর্মীদের বেতন ও বিদ্যালয় টিকিয়ে রাখার চেষ্টা করেন। অক্টোবরে তিনি সম্মাননা পান এবং ২৮ জুন সংসদে বাজেট আলোচনায় শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনার কথা জানান। এরপর ১৩ জুলাই শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বিদ্যালয়টি সরকারি ঘোষণা করা হয়। বিজ্ঞপ্তি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









