‘ম্যানেজিং ডিরেক্টর অব দ্য ইয়ার ২০২৬’ হলেন পূবালী ব্যাংকের মোহাম্মদ আলী
ads


মর্যাদাপূর্ণ বাংলাদেশ সি-স্যুট অ্যাওয়ার্ডসে পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ আলী ‘ম্যানেজিং ডিরেক্টর অব দ্য ইয়ার (ফিন্যান্সিয়াল ইনস্টিটিউশনস) ২০২৬’ নির্বাচিত হয়েছেন। দেশের বিপণন, ব্র্যান্ডিং ও ব্যবসায়িক নেতৃত্ববিষয়ক শীর্ষস্থানীয় প্ল্যাটফর্ম ও চিন্তাকেন্দ্র বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম (বিবিএফ) এই সম্মাননার আয়োজক।
সোমবার (২৩ নভেম্বর) লা মেরিডিয়ান ঢাকার গ্র্যান্ড বলরুমে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের পক্ষ থেকে মোহাম্মদ আলীর হাতে এই সম্মাননা স্মারক তুলে দেন। 
আয়োজকদের মূল্যায়নে বলা হয়, ব্যাংকিং খাত বর্তমানে এক কঠিন সময় অতিক্রম করছে; স্থিতিশীলতা, সুশাসন ও আস্থার প্রশ্নে দেশ তাকিয়ে আছে এ খাতের নেতৃত্বের দিকে। এই প্রেক্ষাপটে মোহাম্মদ আলীর বিচক্ষণ নেতৃত্ব, নৈতিক দৃঢ়তা এবং আমানতকারী ও ঋণগ্রহীতা- উভয়ের প্রতি অবিচল অঙ্গীকারে পূবালী ব্যাংক দেশের অন্যতম আস্থাভাজন বেসরকারি বাণিজ্যিক ব্যাংক হিসেবে নিজের অবস্থান অটুট রেখেছে, পাশে থেকেছে দেশজুড়ে উদ্যোক্তা ও সাধারণ মানুষের। বিজ্ঞপ্তি।